কলকাতা 

গরিবের শিশুর দুধ নিয়েও বিজেপি মন্ত্রী অগ্নিমিত্রার ঔদ্ধত্য—এটাই তাদের আসল চেহারা : শবনম মুস্তারী 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কলকাতার ফুটপাথে এক অসহায় পরিবারের শিশুর জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পালের আচরণ অত্যন্ত অমানবিক ও নিন্দনীয়। ফুটপাথে বসবাসকারী দরিদ্র মানুষের প্রতি ঘটনাস্থলে তাঁর যে হিংসাত্মক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখা গিয়েছে, তা বিজেপির তথাকথিত ‘গরিবের জন্য সরকার’ দাবির বাস্তব চেহারা সামনে এনে দিয়েছে।

পরবর্তীতে তিনি মন্তব্য করেছেন, “ এক গামলা দুধ তো বাচ্চা খাওয়ার জন্য হতে পারে না!”—এই মন্তব্য শুধু একজন দরিদ্র মায়ের প্রতি অসম্মান নয়, বরং গরিব মানুষের জীবনযাপন ও প্রয়োজনকে নিয়ে এক ধরনের শ্রেণিগত অবজ্ঞার প্রকাশ।

বিজেপি মূলত পুঁজিবাদী ও উচ্চবিত্তের স্বার্থরক্ষাকারী রাজনীতি করে। গরিব, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের প্রতি তাদের প্রকৃত দায়বদ্ধতা থাকলে, ফুটপাথে থাকা একটি অসহায় পরিবারের সঙ্গে এভাবে অমানবিক আচরণ না করে প্রথমে তাঁদের মানবিক পরিস্থিতি বোঝার চেষ্টা করা হতো।

ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন হতে পারে , কিন্তু তার নামে গরিব মানুষের প্রতি অপমান, ঔদ্ধত্য ও অমানবিক আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনাস্থলে অগ্নিমিত্রা পালের যে অমানবিক আচরণ প্রকাশ্যে এসেছে, সেটিই বিজেপির প্রকৃত মানসিকতার প্রতিফলন। গরিব মানুষের প্রতি সহমর্মিতা নয়, বরং শ্রেণিগত ঔদ্ধত্য—এভাবেই তাদের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই— পুনর্বাসন ছাড়া এভাবে গরিব মানুষদের উচ্ছেদ করা বন্ধ করতে হবে। একটি সম্প্রদায়কে টার্গেট করে বিভিন্ন বস্তিতে জল বন্ধ করে দেওয়া হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ