কলকাতা 

জমি নিয়েও ফ্ল্যাট দেননি জয় কামদার, সোনা পাপ্পুরা! শুভেন্দুকে নালিশ বৃদ্ধের

শেয়ার করুন

পৈতৃক জমিতে ফ্ল্যাট তৈরির কথা ছিল। সেই অনুযায়ী জয়দেব কামদারের ছত্রছায়ায় থাকা সোনা পাপ্পুদের হাতে পৈতৃক জমি তুলে দিয়েছিলেন। আশা ছিল, সেখানে একটি উঠবে বহুতল। আর তা থেকে মাথা গোঁজার ঠাঁই পাবেন। তবে সে ফ্ল্যাট মেলেনি আজও। বরং ফ্ল্যাটের দাবি করলে মিলেছে হুমকি। শুধু তাই নয়, জমি দেওয়ার পরেও ফ্ল্যাটের জন্য ১৭ লক্ষ টাকা দিতে হবে বলেও চাপ দেওয়া হয় তাঁকে। বর্তমানে জেলবন্দি জয়দেব কামদার এবং সোনা পাপ্পুরা। স্বাভাবিকভাবে ফ্ল্যাট পাওয়ার এখনই আর সম্ভব নয়। এই পরিস্থিতিতে অথৈ সাগরে অশীতিপর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। বাধ্য হয়ে সোমবার ‘জনতার দরবারে’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন চাকরিহারারাও। সুমন বিশ্বাস বলেন, “আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের অভাব, অভিযোগের কথা শুনতেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যেত না। শুভেন্দু অধিকারী বরাবর চাকরিহারাদের সঙ্গে ছিলেন। এখনও আমি চিঠি জমা দিয়েছে। উনি গ্রহণ করেছেন। এটা প্রমাণিত হল মুখ্যমন্ত্রীর সঙ্গে চাইলে দেখা করা যায়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা চাই আবার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ হোক।” এর আগে গত সোমবারেও ‘জনতার দরবারে’ অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রতি সোমবারই সরাসরি জনতার কথা শুনবেন শুভেন্দু। তবে তার আগে রেজিস্ট্রেশন করাতে হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ