জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ধনেখালী মল্লিকপুর লজে সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন

পিয়াসী মল্লিক : আলোয় আলো পত্রিকার সম্পাদক মমতাজ মল্লিক এবং আনার মোল্লার পুত্রের বিয়ে উপলক্ষে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 25 th April । অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিশিষ্ট সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নৌশাদ মল্লিক। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক বহু কাব্যগ্রন্থ ও গদ্যগ্রন্থ রচয়িতা সীজার রায় ( অনিল কুমার রায়)। বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক বাচিকশিল্পী আব্দুল কাইয়ুম এবং শিক্ষক লেখক স্বপন হালদার।

আব্দুল কাইয়ুম , সীজার রায় ও পান্থ মল্লিকের স্বরচিত কবিতা পাঠ খুবই ভালো লাগে।বিশিষ্ট সংগীত শিক্ষিকা তথা সংগীতশিল্পী

Advertisement

মেখলা সিংহরায়ের পরবেশিত সংগীত খুবই ভালো লাগে ও তার সুযোগ্য পুত্র কিংশুক সিংহরায়ের সংগীত খুবই মনোগ্রাহী হয়েছে। মরহুম নাসের মল্লিক রচিত শ্রুতিনাটক পরিবেশন করেন নৌশাদ মল্লিক ও তনুশ্রী দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পার্থ দাস।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ