কলকাতা 

মাধ্যমিক ২০২৬▪️ভৌতবিজ্ঞান *শেষ মুহূর্তের পরামর্শ* 

শেয়ার করুন

মাধ্যমিক ২০২৬▪️ভৌতবিজ্ঞান

*শেষ মুহূর্তের পরামর্শ*

নাজিম মল্লিক, শিক্ষক রামচন্দ্র পাল ইনস্টিটিউশন, হুগলি

দেখতে দেখতে মাধ্যমিকের পাঁচটা পরীক্ষা পেরিয়ে গেল। এবার ষষ্ঠ অর্থাৎ আগামী কাল মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান পরীক্ষা।

পরীক্ষার আগে মুহূর্তের রিভিশন প্রসঙ্গে কয়েকটা পরামর্শ দেব।

Advertisement

টেক্সট বইতে যে যে জায়গায় মার্ক করে রেখেছো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলে, সেগুলো অবশ্যই একবার চোখ বোলাও। বড় প্রশ্নের উত্তর লিখে যখন প্র্যাকটিস করেছিলে তখন যেখানে যেখানে অসুবিধা হয়েছিল সেগুলো আরেকবার দেখে নাও বা লিখে নাও। ‌আর গাণিতিক সমস্যাগুলো কিছু কিছু খাতায় কোষে দেখে নাও ঠিক আছে কিনা বাকি গুলো চোখ বুলিয়ে গেলেই হবে রাসায়নিক গণনার অংক গুলো একইভাবে খাতায় লিখেই প্র্যাকটিস করেছো নিশ্চয়ই।

এবার আসা যাক, ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র পাওয়ার পর কীভাবে সময় ধরে এগোবে, সে প্রসঙ্গে–

প্রথমত তোমরা প্রশ্নপত্রটি হাতে পেয়ে ভালো করে পড়বে এবং যেটি করতে পারছো সেটিকে বাছাই করবে। মনোযোগ সহকারে প্রশ্নপত্র পড়বে তাহলে সঠিক দিক নির্দেশনা পাবে, নইলে ভুল হওয়ার যাবতীয় সম্ভাবনা তৈরি হবে।

এবার প্রশ্ন বাছাই। প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলোর দু-এক কথায় উত্তর দেওয়া যায়, সেগুলোকে বাছাই করবে। যেমন উদাহরণ হিসাবে 2 নম্বরের প্রশ্ন 1+1 থাকলে, বা 3 তিন নম্বরের ক্ষেত্রে 1+1+1 বা 2+1 থাকলে এই ধরনের প্রশ্ন বাছাই করলে খুব কম সময়ে বেশি প্রশ্নের উত্তর দেওয়া যায় এবং হাতে যথেষ্ট সময় থাকে সেই সময় কাজে লাগিয়ে শেষের কুড়ি থেকে ত্রিশ মিনিট রিভিশন দেওয়ার কাজে লাগবে যেটা খুবই গুরুত্বপূর্ণ অনিচ্ছাকৃত ভুলগুলো শুধরে নেওয়ার। উত্তর লেখার সময় যথাযথ উত্তর লিখবে অযথা অপ্রয়োজনীয় লেখা লিখে সময় নষ্ট করবে না। লেখার সময় হাতের লেখা অবশ্যই ভালো করবে যেটি পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে এমসিকিউ এর জন্য কোন ক্যালকুলেশন করতে হলে ডানদিকে একটি লাইন টেনে সেই জায়গায় সুন্দরভাবে করবে এবং mcq বা vsq এর ক্ষেত্রে কোন প্রশ্ন লিখবে না শুধুমাত্র দাগ নম্বর ও উত্তর লিখলেই হবে। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কোন শর্তে বিক্রিয়া ঘটে যেমন চাপ, উষ্ণতা ,অনুঘটক ও উদ্দীপক সেটিকে পরিষ্কার ভাবে লিখবে এবং রাসায়নিক বিক্রিয়া যেখানে দেখাবে সেখানটিতে বড় করে তীর চিহ্ন দিয়ে লিখবে। কোনোভাবেই শর্ত ভুল করবে না তাহলে তার জন্য নম্বর কাটা যাবে। কোন পদার্থের রাসানিক নাম লিখতে বললে অবশ্যই তার নাম ভাষায় লিখবে সংকেতটি লিখলেও লিখতে পারো কিন্তু লিখলে ভুল লিখবে না। কিন্তু কোন রাসায়নিক পদার্থের সংকেত লিখতে বললে অবশ্যই তার সংকেত লিখতে হবে বা গঠন সংকেত বললে গঠন সংকেত সুন্দরভাবে লিখবে।কোন সমীকরণের যে চিহ্ন গুলো ব্যবহার করছো যেগুলোর অবশ্যই নাম লিখবে যেমন P চাপ, V আয়তন, T পরম উষ্ণতা এইভাবে অন্য সমীকরণের ক্ষেত্রেও তা লিখবে, লেখচিত্রের প্রকৃতি বললে লেখচিত্র আঁকলেও আঁকতে পারো কিন্তু লিখতেই হবে যেমন ওহমের সূত্রের লেখচিত্রের প্রকৃতি মূল বিন্দুগামী সরলরেখা বা বয়েলের সূত্রে লেখচিত্রের প্রকৃতি সমপরাবৃত্ত ইত্যাদি। আলোর প্রশ্নের উত্তরের ছবি অবশ্যই দিতে হবে, উদাহরণ হিসেবে আলোক কেন্দ্রের সংজ্ঞা লিখতে বললে ছবি দিয়ে আলোক কেন্দ্রকে পয়েন্ট আউট করতে হবে এবং আলোর ছবিতে আলোর গতিপথ দেখাতে অবশ্যই তীর চিহ্ন ব্যবহার করতে হবে।। গাণিতিক প্রশ্নের সমাধানের জন্য সমাধানের শেষে ক্যালকুলেশন অবশ্যই করে দেখাতে হবে এবং যথাযথ একক ব্যবহার করতে হবে তা না হলে নম্বর কাটা যাবে। লুইস ডট গঠনের ক্ষেত্রে অবশ্যই বৃত্তের মধ্যে অষ্টক পূর্তি বা হাইড্রোজেন এর ক্ষেত্রে দুটি ইলেকট্রন যেন পূর্ণ হয় সেটি অবশ্যই খেয়াল করবে, এই সমস্ত ছোটখাটো ভুল যাতে না হয়, সেটা মাথায় রেখে তোমরা পরীক্ষা দেবে তাতে তোমাদের কোনো সমস্যা হবে না।

পরিশেষে তোমাদের বলবো, আগামীকাল পরীক্ষা, নার্ভ ঠিক রাখবে, অযথা ভয় পাবে না। কারণ কিছু প্রশ্ন এরকম থাকে, যেগুলোর উত্তর পরীক্ষার হলে বসে ভেবে করতে হয়। এর জন্য কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে আর মানসিক ভাবেও ফ্রি থাকতে হবে। দেখবে এই ধরনের প্রবলেম আপনা-আপনি সল্ভড হয়ে যাবে।

শরীর ও মন সুস্থ রাখো, ফ্রি রাখো। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তোমাদের জন্য আশীর্বাদ ও শুভকামনা রইল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ