কলকাতা 

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটে চাঞ্চল্য!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মহালয়ার সকালে কলকাতায় শুটআউট। চারু মার্কেট এলাকায় একটি জিমে ঢুকে পর পর দু’রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। কারও আঘাত লাগেনি। তবে দুষ্কৃতীদের এখনও ধরাও যায়নি। অভিযোগ, জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালিয়েই তারা পালিয়ে যায়। তাদের সন্ধান শুরু হয়েছে।

দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার উপরেই রয়েছে সেই জিম। একে রবিবার, তায় মহালয়া। ছুটির দিনে অনেকেই জিমে গিয়েছিলেন। অভিযোগ, বেলা ১১টার পর আচমকা রেনকোট এবং হেলমেট পরে দু’জন জিমে ঢুকে পড়ে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিমের মালিকের খোঁজ করছিল দুষ্কৃতীরা। তাঁর নাম ধরে ডাকা হচ্ছিল। দু’জনই এসেছিল বাইকে করে। রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে তারা জিমে ঢোকে। সামনে জিমের যে কর্মচারী ছিলেন, প্রথমে তাঁর কাছে মালিকের খোঁজ করা হয়। তিনি মালিককে ডেকে দেওয়ার চেষ্টা করেন। তখনই চলে গুলি।

Advertisement

পর পর দু’বার গুলি চালিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। মালিককে লক্ষ্য করেই তারা গুলি চালায় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দু’টি গুলির খোল উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ