কলকাতা 

মমতার ধমক খেয়ে পদত্যাগ! তারপর অভিষেকের ফোন কল্যাণকে! কী কথা হলো?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে পদত্যাগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল সভার মাধ্যমে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বৈঠক চলাকালীন সময়ে মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে লক্ষ্য করে কয়েকটি কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঠিকমতো সমন্বয় করতে পারছে না কল্যান। এমনকি কল্যাণ ঝগড়া করতে ব্যস্ত বলেও মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিযোগ করেছেন যা কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই স্বীকার করেছেন।

শ্রীরামপুরের সাংসদ বলেন, ‘মমতাদি অভিযোগ করেছেন লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না, ফলে আঙুল তো আমার দিকে তোলা হচ্ছে৷ তাই আমি ছেড়ে দিলাম৷ শুধু তাই নয়, কল্যাণ অভিযোগের সুরে আরও বলেন, দিদি বলছেন ঝগড়া করছে৷ যাঁরা আমাকে গালাগাল দেয় আমি কি সহ্য করব? দলকে জানিয়েছি, দল আমাকেই উল্টে দায়ী করছে৷’

Advertisement

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিনই অভিষেকের নাম লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পরই মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ৷ অভিষেক তাঁকে দলের মুখ্যসচেতক হিসেবেই তিন-চার দিন কাজ চালানোর অনুরোধ করেছেন বলেও জানান কল্যাণ৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফোনে অভিষেক তাঁকে জানিয়েছেন তিনি ৭ অগাস্ট দিল্লিতে আসবেন৷ তখন তিনি কল্যাণের সঙ্গে দেখা করে তাঁর সমস্ত ক্ষোভ বিক্ষোভের কথা শোনার আশ্বাসও দিয়েছেন লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা৷

এ দিন লোকসভার মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দিয়েই দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন কল্যাণ৷ তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তাঁর ভূমিকা নিয়ে আঙুল তোলাতেই তিনি পদ ছেড়েছেন৷ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দল পদক্ষেপ না করাতেও তিনি যে হতাশ, তাও স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ৷


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ