কলকাতা দেশ 

মমতার হুংকারে হরিয়ানায় আটক ভারতীয় বাংলাভাষীদের ছেড়ে দিল বিজেপি সরকার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী সন্দেহে হরিয়ানায় ডিটেনশন ক্যাম্পে ৩০ জন বাঙালি কে আটকে রাখার ঘটনার তীব্র নিন্দা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন এবং তিনি নাকি বাংলাদেশিদের স্বার্থে কথা বলছেন নিজের ভোটের স্বার্থে কথা বলছেন রোহিঙ্গাদের স্বার্থে কথা বলছেন বলে অভিযোগ করেছিলেন। এরপরই পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সেখানে তিনি বলেন আন্তর্জাতিক মহলেও ভাষা সন্ত্রাস দেশে যে চলছে তা নিয়ে তীব্র নিন্দা করা হয়েছে।

বাংলাভাষী শ্রমিকদের উপর এমন ‘অত্যাচার’ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। লাগাতার এনিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কার্যত তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই চাপের মুখেই এবার কার্যত নতি স্বীকার করল হরিয়ানা সরকার। সেখানকার ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা ৩০ জন, যাঁদের নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছিল, তাঁদের এবার মুক্তি দেওয়া হল। তাঁরা গুরুগ্রাম থেকে শিগগিরই মালদহে, বাড়ির উদ্দেশে রওনা হবেন বলে খবর।

Advertisement

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের গুচ্ছ গুচ্ছ অভিযোগ এসেছে সম্প্রতি। বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে দেগে দিয়ে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। স্রেফ সন্দেহের বশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এখানেই শেষ নয়, তাঁরা আদৌ বাংলার বাসিন্দা কিনা, তা জানতে নথিও চাওয়া হচ্ছে রাজ্য সরকারের কাছে। এসব অভিযোগ পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী। এটা ‘বাংলা ভাষার উপর সন্ত্রাস’ বলে উল্লেখ করেছেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ