কলকাতা 

আর জি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনে অভিযুক্ত নির্দোষ দাবি করে বেকসুর খালাস চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন, সোমবার শুনানি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় এবার নিজেকে নির্দোষ দাবি করে কলকাতা হাইকোর্টে বেকসুর খালা আসছে আবেদন করেছে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে।

২০২৪ সালের ৯ আগস্ট নাইট ডিউটির সময়ে আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুমে ঘটেছিল হাড়হিম করা ঘটনা। পিজিটি ইন্টার্ন এক তরুণীকে ধর্ষণের পর খুন করা হয়। পরদিন তাঁর দেহ উদ্ধার হওয়ার পরপরই রহস্যের ঘনঘটা টের পাওয়া গিয়েছিল। এমন স্পর্শকাতর ঘটনায় তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ভিত্তিতে অভিযুক্ত হিসেবে ঘটনার দিন আর জি করের সেমিনার রুমে উপস্থিত থাকা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। চার্জশিট দায়ের করা হয় শিয়ালদহ নগর দায়রা আদালতে। বিচারপ্রক্রিয়া শেষে সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করা হয়। ১৮ জানুয়ারি, ২০২৫ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

Advertisement

বিচারপ্রক্রিয়া চলাকালীন বারবারই কাঠগড়ায় দাঁড়িয়ে সঞ্জয় দাবি করেছে, সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। তাতে অবশ্য নিস্তার মেলেনি। ফলে শেষমেশ তার কারাদণ্ডই হয়েছে। যদিও এই বিচারে সন্তুষ্ট নয় অভয়ার পরিবার ও বন্ধুরা। তাদের সকলের দাবি, ঘটনায় আরও অনেকেই জড়িত। নতুন করে বিচারের দাবিও উঠেছে। প্রায় ছ’মাস জেলে থাকার পর ফের নিজেকে বেকসুর খালাস বলে দাবি করে হাই কোর্টে আবেদন জানাল সঞ্জয়। সূত্রের খবর, পরের সোমবার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ