কলকাতা 

শনিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : শনিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন চলবে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে হাওয়া অফিস তবে গরম থেকে রেহাই নেই গরম বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবারের জন্য। তবে রবিবার থেকে আর কোনও সতর্কতা নেই। রবিবার, সোমবার কলকাতায় মূলত শুকনো আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে আবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টি হতে পারে শনিবার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে আপাতত কোনও সতর্কতা নেই। তবে সারা সপ্তাহ ধরেই উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। ইতিমধ্যে উত্তরে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিনে ধীরে ধীরে উত্তর এবং দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তার পরের দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪.৬ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ