আরজিকর হাসপাতালের ধর্ষণ খুনের মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট সোমবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিল আদালত
বাংলার জনরব ডেস্ক : আরজি কর হাসপাতালে ধর্ষণ আর খুনের মামলায় তদন্তের কতটা অগ্রগতি হয়েছে, তা আগামী সোমবারের মধ্যে সিবিআইকে জানাতে বলল শিয়ালদহ আদালত। নির্যাতিতার পরিবারের তরফে এই বিষয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল। তার ভিত্তিতেই আদালত সিবিআইকে ওই নির্দেশ দিয়েছে বলে জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে।
নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, নিয়ম মোতাবেক তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানানোর কথা ছিল সিবিআইয়ের। কিন্তু তদন্তকারী সংস্থা এখনও তা জানাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তার পরেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় নির্যাতিতার পরিবার।
Advertisement


