কলকাতা 

এখনই কর্মবিরতি তুলছেন না জুনিয়র চিকিৎসকরা! আরো কিছু দাবি সামনে এলো!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জুনিয়ার চিকিৎসকদের কর্ম বিরতি এখনই উঠছে না বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের শুনানির পর গতকাল সন্ধ্যা থেকে দফায় দফায় বেশ কয়েকবার জেনারেল বডির মিটিংয়ে বসে আন্দোলনরত চিকিৎসকরা। কিন্তু এই জিবি মিটিংয়ে সেভাবে সমাধান সূত্র বেরিয়ে আসেনি। বরং একাধিক সমস্যা সামনে আসতে শুরু করেছে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি দাবি মেনে নিলেও এখনো পর্যন্ত কয়েকটি দাবী সম্পর্কে নিরব রয়েছেন। যেমন, স্বাস্থ্য সচিব কে এখনো সরানো হয়নি এখনো সরানো হয়নি ডিসি ইন্দিরা মুখার্জিকে।

এবার সামনে নিয়ে এলো জুনিয়র চিকিৎসকরা আরো কিছু দাবি।

এরমধ্যে রয়েছে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠনের দাবি, এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছু ক্ষণ আলোচনাও হয় কিন্তু কোনও সিদ্ধান্তে আসা যায়নি। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফের দাবি, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি চয়ন করা হোক। আরজি করের মতো ঘটনা ভবিষ্যতে আর যেন না হয়, তার জন্য এই পদক্ষেপ প্রয়োজন।

আন্দোলনকারী ডাক্তারেরা জানালেন, আমাদের চতুর্থ এবং পঞ্চম দফা দাবি এবং স্বাস্থ্যসচিবকে নিয়ে আমাদের যে দাবি ছিল, তা নিয়ে ফের আলোচনায় বসতে চাই। রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। বুধবার সকালের মধ্যে লিখিত দাবিপত্র পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। আমরা কাজে ফিরতে চাই, আমরা চাই অতি দ্রুততার সঙ্গে এই অচলাবস্থা কাটুক।

এইসব দাবিগুলো মানার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একইভাবে বলা হয়েছে আরজিকর মেডিকেল কলেজে এখনো যারা পরিচালনার দায়িত্ব আছেন তাদের মধ্যেও কিছু অসাধু ব্যক্তি আছেন তাদেরকে অবিলম্বে সরিয়ে দিতে হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ