কলকাতা 

মিলন উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা অম্বর ভবনে

শেয়ার করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বৈচিত্র্যের মাঝে মহামিলনের উৎসব-২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে পার্ক সার্কাস ময়দানে।অনুষ্ঠানের প্রস্তুতি হিসাবে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান পিবি সেলিম এর নির্দেশে মঙ্গলবার আলোচনা অনুষ্ঠিত হয় সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সল্টলেক অফিসে। জানা গেছে চলতি মাসের ২৬ শে জানুয়ারি অনুষ্ঠানের শুরু হয়ে চলবে ৩০ শে জানুয়ারি পর্যন্ত।

মিলন উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্প,খাবারদাবার এবং সাংস্কৃতির মেলবন্ধন দেখা যায়।বিশেষ আকর্ষণ হিসাবে হস্তশিল্প,সামাজিক মাধ্যম সম্পর্কিত সচেতনতা শিবির,কেরিয়ার স্টল,কেরিয়ার কাউন্সেলিং,স্বাস্থ্য পরীক্ষা শিবির,বিজ্ঞান প্রদর্শনী জব মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা।

Advertisement

মঙ্গলবার সল্টলেকের অম্বর ভবনে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্গু বিশ্বাস, জেনারেল ম্যানেজার তানিয়া পারভিন,সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বিধায়ক মোসারফ হোসেন, উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,আবুল হোসেন,সাবির সিন্ধার্ধ গফফার, মারিয়া ফান্ডাডেজ প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ