দেশ 

এথিক্স কমিটি নোংরা প্রশ্ন করেছে বৈঠক ছেড়ে বেরিয়ে সরব মহুয়া, কোন শক্তিই বাঁচাতে পারবে না দাবি বিজেপি সাংসদ নিশিকান্তের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এথিক্স কমিটির সদস্যরা তাকে নোংরা প্রশ্ন করেছেন এবং ব্যক্তিগত কিছু অপ্রিয় প্রশ্ন তুলেছেন যে প্রশ্ন তোলার কোন এক্তিয়ার ওদের ছিল না। আজ বৃহস্পতিবার এথিক্স কমিটির তলবে সাড়া দিয়ে সংসদ ভবন থেকে বৈঠক ছেড়ে বেরিয়ে এসে এই অভিযোগ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এরপরেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রকে কটাক্ষ করে বলেন, কোন শক্তিই বাঁচাতে পারবে না।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বৃহস্পতিবার বলেন, ‘‘মহুয়া আমার বিরুদ্ধে ভুল বার্তা ছড়াতে চাইছেন। বিরোধী সাংসদেরা এক জন অনগ্রসর নেতার এথিক্স কমিটির নেতৃত্ব দেওয়ায় অসন্তুষ্ট। তাই এমনটা করেছেন।’’ সেই সঙ্গে মহুয়া-সহ বিরোধী সাংসদদের তোলা ‘ব্যক্তিগত প্রশ্ন’ সংক্রান্ত অভিযোগ খারিজ করে ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্তের মন্তব্য, ‘‘দর্শন হীরানন্দানি তাঁর হলফনামায় যে অভিযোগ এনেছেন, লোকসভার এথিক্স কমিটিকে তা নিয়ে মহুয়াকে প্রশ্ন করতেই হত।’’ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘অভিযোগের সব প্রমাণ আমি দিয়েছি। কোনও শক্তিই মহুয়াকে রক্ষা করতে পারবে না।’’

Advertisement

প্রসঙ্গত, এথিক্স কমিটির বৈঠকে মহুয়াকে ‘ব্যক্তিগত এবং অনৈতিক’ প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার বৈঠক থেকে বেরিয়ে যান মহুয়া-সহ বিরোধী সাংসদেরা। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ মহুয়াকে তাঁর বক্তব্য জানার জন্য ডেকে পাঠানো হয়েছিল। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে মহুয়া বলেন, ‘‘এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছেন।’’ মহুয়াকে অনৈতিক এবং অপমানজনক প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন এথিক্স কমিটির সদস্য, বিএসপির সাংসদ দানিশ আলিও।

এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে যদি তার ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা প্রশ্ন করে থাকেন তাহলে এথিক্স কমিটির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠেছে। যে কমিটি নীতিবোধের কথা বলবে সেই কমিটির বিরুদ্ধেই যদি একজন সাংসদ সরাসরি নোংরা প্রশ্নের অভিযোগ আনেন তাহলে স্বাভাবিকভাবেই স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে এই কমিটির রাখা যাবে কি যাবে না? এখন দেখার বিষয় স্পিকার কি সিদ্ধান্ত নাই তার দিকেই তাকিয়ে থাকবে দেশের জনতা!


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ