কলকাতা 

সরকারি আবাসন থেকে শিক্ষা সচিব মনীশ জৈনের পরিচারিকার দেহ উদ্ধার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শিক্ষাসচিব মনীশ জৈনের সরকারি আবাসনের পরিচারিকারদের ঘর থেকে  উদ্ধার তাঁর পরিচারিকার দেহ। ওই পরিচারিকার নাম পার্বতী সাউ বাড়ি হাওড়ার সালকিয়ায়। গতকাল বুধবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জে অবস্থিত আই এ এসদের আবাসন থেকে তার দেহ উদ্ধার হয়।এই ঘটনা ঘিরে চাঞ্চল‌্য ছড়িয়েছে।

ময়নাতদন্তের পর পুলিশকে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই ওই মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সকাল থেকেই তাঁর সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তাই বালিগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ দরজার লক ভেঙে ওই মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই মহিলার আসল বাড়ি হাওড়ার সালকিয়ায়। পরিবারের লোকেদের হাতে দেহটি তুলে দেওয়া হয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ