শর্তসাপেক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চন্দ্রকোনায় সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
বাংলার জনরব ডেস্ক : চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাকে ঘিরে নাটকীয় মোড়। চন্দ্রকোনার ঝাঁকরা হাই স্কুল মাঠে আজ সোমবার শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই চন্দ্রকোনা টাউন থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় সভা করার অনুমতি মিলবে না ।কারণ যে হাইস্কুল মাঠের সভার আয়োজন করা হয়েছে সেই স্কুলের পরিচালন সমিতি সভা করার অনুমতি দিচ্ছে না, প্রধান শিক্ষকের এক্তিয়ার নেই স্কুলের খেলার মাঠে কোনো রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেওয়ার। এই পর্যন্ত মনে হয়েছিল শুভেন্দু অধিকারীর চন্দ্রকোনায় আর সভা করা হবে না। কিন্তু দুপুরবেলায় জানা যায় সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আর হাইকোর্ট শর্তসাপেক্ষে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কে সভা করার অনুমতি দিল। ফলে পরিচালন সমিতির আপত্তি ধোপে টিকলো না। ওই স্কুল মাঠেই শুভেন্দুর সভা হবে নির্দিষ্ট সময় বলে জানা গেছে। হাইকোর্ট বলেছে কোনরকম আপত্তি মূলক বক্তব্য রাখতে পারবেন না শুভেন্দু অধিকারী।

