সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনের জেরে পিছিয়ে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন, কবে পরীক্ষা? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনের জেরে পিছিয়ে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন। সাতাশে ফেব্রুয়ারি এই পরীক্ষা হওয়ার কথা ছিল ঐদিন যেহেতু সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তাই ঐদিন ইতিহাস পরীক্ষা হবে না পরিবর্তে পহেলা মার্চ এই পরীক্ষা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে এই খবর জানালার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে পরীক্ষা কেন্দ্র এবং সময় অপরিবর্তিত থাকবে। অন্য পরীক্ষাগুলো যথাসময়েই হবে দিনক্ষণ একই থাকবে। গত ২৯ শে ডিসেম্বর সাগরদিঘী বিধানসভার বিধায়ক সুব্রত সাহার মৃত্যু হয়। ফলে ওই আসনটি শূন্য হয়েছে সেই শূন্য আসনে ভোট হবে ২৭ শে ফেব্রুয়ারি। সুব্রত সাহা ওই আসন থেকে পরপর তিনবার নির্বাচিত হয়েছেন।

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ক্ষণ ঘোষণার পর প্রকাশ্যে আসে ওই দিনই রয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। উপনির্বাচনের নির্ঘণ্ট এবং মাধ্যমিক পরীক্ষা সূচি একই দিনে হওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরীক্ষার্থী এবং অভিভাবকরাও। সেই প্রসঙ্গে অবশ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই বলেছিলেন, ‘‘সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।’’ এর পরই বৃহস্পতিবার জারি হল পর্ষদের বিজ্ঞপ্তি।

