কলকাতা 

Calcutta High Court: কার নির্দেশে কে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার দিয়েছে? তা তদন্ত করে বার করতে হবে, দেখতে হবে কোথায় সেই পোস্টার ছাপা হয়েছে? কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসের সামনে বেশ কয়েকজন আইনজীবী বিক্ষোভ প্রদর্শন করেছিল এবং কলকাতা হাইকোর্ট চত্বরে বিচারপতি রাজাশেখর মান্থারের বিরুদ্ধে পোস্টার পরে। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আদালত অবমাননার যে রুল জারি করে বিচারপতি মান্থার মামলা দায়ের করেছিলেন, সেই মামলার জন্য প্রধান বিচারপতি তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করেছেন।

সেই বৃহত্তর বেঞ্চ আজ মঙ্গলবার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসের সামনে কার নির্দেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল এবং কোন প্রেস থেকে রাজাশেখর মান্থারের বিরুদ্ধে প্রস্তাব ছাপানো হয়েছিল তা পুলিশ কমিশনার কে তদন্ত করে আদালতকে রিপোর্ট জমা দিতে হবে। এদিন বৃহত্তর বেঞ্চ আরো নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট চত্বরে কোনো বিক্ষোভ করা যাবে না, পোস্টার লাগানো যাবে না।চলবে না মিটিং-মিছিল-বিক্ষোভও। স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ।

Advertisement

সম্প্রতি হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে যে ভাবে হাই কোর্টে আইনজীবীদের বিক্ষোভ, বয়কট হয় এবং পোস্টার সাঁটা হয় তার সমালোচনা করেছিলেন আইনজগতের বহু বিশিষ্ট। মঙ্গলবার সেই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল হাই কোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চে। তিন বিচারপতিই এই নির্দেশ দিয়েছেন।

হাই কোর্টের বেঞ্চ বলে, ‘‘খবর কাগজে পড়লাম যে কোর্ট চত্বরে প্রতিবাদ করা হয়েছে। তিন জন আইনজীবীকে দেখেছি প্ল্যাকার্ড নিয়ে। এটা ঠিক নয়। সবার আগে এটাই আপাতত মাথায় রাখা দরকার।’’

এই প্রসঙ্গেই কলকাতার পুলিশ কমিশনারকে বৃহত্তর বেঞ্চ নির্দেশ দেয়, কার নির্দেশে কে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার দিয়েছে, তা তদন্ত করে বার করতে হবে। দেখতে হবে কোথায় সেই পোস্টার ছাপা হয়েছে?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ