দেশ 

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএম জোট করে লড়াই করবে !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট করে লড়াই করতে চলেছে বলে জানা গেছে। ত্রিপুরা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির প্রতিনিধি দীপা দাশমুন্সি এ বিষয়ে এআইসিসির ছাড়পত্র পেয়েছেন বলে জানা গেছে।

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “সিপিএমের (CPM) সঙ্গে যাতে আর কোনও দিন সংঘাত না হয়, সেজন্যই জোটের প্রয়োজন।” যদিও ত্রিপুরায় (Tripura) এই জোট নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস নেতৃত্ব। একটি অংশ সিপিএমের সঙ্গে জোটের বিরোধিতা করছে। এদিকে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজ্যে আসছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রাজ্য কমিটির সদস্যদের মতামত নেবেন তিনি। পলিটব্যুরো সদস্য মানিক সরকার কংগ্রেসের সঙ্গে জোটের তেমন বিরোধিতা করেননি।

বছর ঘুরলেই দেশের নয় রাজ্যে বিধানসভা নির্বাচন। এর মধ্যে উত্তর পূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট। এছাড়াও ভোট হবে রাজস্থান, কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে। জম্মু কাশ্মীরেও ভোট হতে পারে বলে রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা। এরই মধ্যে ত্রিপুরায় নয়া রাজনৈতিক সমীকরণের জন্ম হয়েছে। মাত্র কয়েকদিন আগেই পার্টির পলিটব্যুরোর তরফে রাজ্যে বিজেপি সরকার গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর দখলদারি কায়েম করছে। বিরোধীদের ওপর নৃশংস আক্রমণ নামিয়ে এনেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে বাম ও কংগ্রেস প্রতিবাদ করছে। নির্বাচন কমিশন (Election Commission) যাতে আগামী বিধানসভা ভোট নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করে বিজেপি বিরোধী সব দলকে একত্রে সরব হতে হবে।

পলিট ব্যুরোর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ভোটে সিপিএম ও কংগ্রেস (Congress) হাত ধরাধরি করে প্রতিদ্বন্দ্বিতা করলে পার্টির শীর্ষনেতৃত্ব আপত্তি করবে না। তবে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট হলে তার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ