জেলা 

যাত্রীবাহী বাস উল্টে পূর্ব বর্ধমানের কাটোয়ায় মৃত এক আহত ৪০

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তীব্র গতিতে ছুটছিল যাত্রীবাহী বাস। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খেলনার মতো ডিগবাজি খেলো। আর এর জেরে মৃত্যু হল এক যাত্রীর ।আহত হয়েছে চল্লিশ জনের বেশি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়া-বীরভূম রাজ্য সড়কে ন’নগরের কাছে ঘটে ওই ভয়ানক দুর্ঘটনাটি। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক বাসযাত্রীর। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০ জন যাত্রী। দুর্ঘটনার সময় বিকট আওয়াজে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাটোয়া থানার পুলিশও। আহতদের উদ্ধার করে প্রথামিক ভাবে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা এবং পুলিশকর্মীরা উদ্ধারকাজে হাত লাগান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ