আমতায় খুন তৃণমূল কর্মী, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রানিহাটি আমতা রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের, অভিযোগের তীর সিপিএম বিজেপির দিকে
বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিল আমতায়। জানা গেছে, হাওড়া জেলার আমতা থানা এলাকার চন্দ্রপুর ফাঁড়ি র মোল্লাপাড়ার বাসিন্দা, লালটু মিদ্দের মৃতদেহ উদ্ধার করা হয় একটি পুকুর থেকে। শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন রবিবার সকালে একটি পুকুর থেকে আমতা থানা এলাকার চন্দ্রপুর ফাঁড়ির চাটরা মোল্লাপাড়ার বাসিন্দা, লালটু মিদ্দের লাশ উদ্ধার হয়। এর পরই তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।
পরিবার ও তৃণমূল সমর্থকদের অভিযোগ, সিপিএম এবং বিজেপিআশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীকে খুন করেছে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে আমতা রানিহাটি রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মীরা। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

নিহত তৃণমূল কর্মীর নাম লাল্টু মিদ্দে (৩৮) এলাকায় সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শনিবার বাড়ি ফিরে গাড়ি রেখে আবার বের হন লাল্টু। বাড়ি থেকে কিছুটা দূরে বন্ধুর সঙ্গে আগুন পোহাচ্ছিলেন তিনি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করে। রাত কেটে গেলেও তৃণমূল কর্মীর খোঁজ মেলেনি।
রবিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি পুকুর থেকে লাল্টু মিদ্দের দেহ উদ্ধার হয়। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিবার ও সহকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। অবরোধ করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে তৃণমূল কর্মীদের অভিযোগ, কয়েকদিন ধরেই সিপিএম-বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাল্টুকে হুমকি দিচ্ছিল। তাঁকে ওই দুষ্কৃতীরা খুন করেছে। তাঁদের আরও দাবি, কয়েকদিন আগে সিপিএম নেতা মহম্মদ সেলিম এলাকায় ঘুরে আসার পরই এই ঘটনা ঘটল।

