মুর্শিদাবাদে মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি ফারহাদের নেতৃত্বে আলোচনা সভা
বিশেষ প্রতিবেদন, বহরমপুর : সুদুর প্রাচীন কাল থেকে শিক্ষার সার্বিক মান্নোনয়নে মাদ্রাসা শিক্ষা অন্যতম ভূমিকা পালন করছে তার সাক্ষী আছে ইতিহাস। ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা পুরো বিশ্বের বিভিন্ন দেশে প্রচারের জন্য অনেক মহাপুরুষদের সুচিন্তিত মতামত বহন করে চলেছে। ভারতের মতো বৈচিত্র্য পূর্ণ দেশে যখন কিছু বিভেদকামী শক্তি মানুষের মধ্যে জাতপাতের রাজনীতি করতে চাইছে তাকে পরাস্ত করতে তৃণমূল কংগ্রেস দলের শাখা সংগঠন হিসেবে বিভেদগামী শক্তিকে পরাস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রাম করে চলেছে তৃণমূল মাদ্রাসা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর নেতৃত্বে।

বলাবাহুল্য, মাদ্রাসা শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা গ্রহণ করে চলেছে,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (WBTMTA),২০১১ সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিটি পদক্ষেপ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পাশাপাশি,শিক্ষার্থীর সার্বিক কল্যাণ,শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি ও শিক্ষক সমাজের প্রয়োজনীয় বিষয় নিয়ে সর্বাগ্রে অনন্য কর্মসূচি রূপায়িত হয়েছে সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর প্রচেষ্টায়।
বুধবার,পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে।

আলোচনা সভায় উক্ত সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ একেএম ফারহাদ বলেন আগামী শিক্ষাবর্ষে মাদ্রাসার পরীক্ষা ব্যবস্থায় মাদ্রাসার শিক্ষা পর্ষদের নির্দেশিকা মত এই সংগঠন শ্রেণী ভিত্তিক প্রশ্নপত্র করবে বলে তিনি জানায়। তিনি বলেন বিগত দিনের নেয় আগামী দিনগুলিতেও সরকারের প্রত্যেকটা উন্নয়নমুখী কর্মসূচিকে সামনে রেখে মাদ্রাসার শিক্ষকরা দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য নেতৃবৃন্দের নির্দেশে সবরকমের দলীয় কাজ করে যাচ্ছে। তিনি বলেন শিক্ষক কুলের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করে চলেছে তা অনন্য বলে তিনি দাবি করেন।

পাশাপাশি দিদির সুরক্ষা কবজ ও দিদির দুত হিসাবে মাদ্রাসা শিক্ষকরা পুরো রাজ্য জুড়ে ব্যাপক প্রচারাভিযানে ঝাঁপিয়ে পড়বে বলে জানায় সভাপতি একেএম ফারহাদ।উক্ত আলোচনা সভায় বিশেষভাবে উপস্থিত থেকে মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যদের সবরকমের সহযোগিতা করার আশ্বাস দেওয়ার পাশাপাশি মূল দলের কাজে এগিয়ে আসার আহ্বান করেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী সিং রায়, ছিলেন পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল সাহা, সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির আনসার আলী, রাফিনা ইয়াসমিন,দেবতোষ বিশ্বাস, মামুন আল বিরুনী, আবুল কওসার, আব্দুল মতিন, হান্নান আলি,তহিদুল হক,মোবিন সেখ,মহেন্দ্র কুমার ভট্টাচার্য,টিটুন কুমার দে, আব্দুস সবুর,গালিব সেখ,প্রসুন বারিক, কৌশিক রায়,ইয়াদুল হক,মোক্তার হোসেন, এমদাদুল হক সহ অন্যান্যরা

