কলকাতা 

মিড ডে মিলের মেনুতে সপ্তাহে চার দিন মিলবে ডিম – মাংস সিদ্ধান্ত মমতা সরকারের, খরচ হবে ৩৭২ কোটি টাকা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নতুন শিক্ষাবর্ষে স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের মেনুতে সপ্তাহে চারদিন পড়ুয়ারা অতিরিক্ত ডিম-মাংস-ফল পেতে চলেছে। আজ বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফে রাজ্যের ২৪ জেলার জেলাশাসক, কলকাতা পুরনিগমের যুগ্ম কমিশনার, শিলিগুড়ির মহকুমার মহকুমা শাসক-সহ সমস্ত দপ্তরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএম পোষণ প্রকল্পে ৩৭১ কোটি ৯০ লক্ষ টাকা ৭৮ হাজার ৪০০ অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তাহে ৪ দিন পড়ুয়াদের অতিরিক্ত ডিম-মাংস-ফল খাওয়ানোর জন্য এই টাকা বরাদ্দ করা হচ্ছে। হিসেব বলছে ছাত্র পিছু ২০ টাকা বরাদ্দ হয়েছে।জানা গিয়েছে, ২৩ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল, ১৬ সপ্তাহে চারদিন ডিম-মাংস-ফল খাওয়ানোর পরিকল্পনা করছে স্কুল শিক্ষা দপ্তর।

উল্লেখ্য, মিড ডে মিলের ৬০ শতাংশ টাকা কেন্দ্র ও ৪০ শতাংশ টাকা রাজ্য দেয়। যদি ওই বরাদ্দ বৃদ্ধি নিয়ে খুশি নন মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সভাপতি অনিমেষ হালদার। তিনি বলেন, “পৌষ্টিক আহারের জন্য সপ্তাহে যে ২০ টাকা বরাদ্দ হয়েছে তা অত্যন্ত কম। যেখানে একটা ডিমের দাম ৭ টাকা সেখানে মাংস বা ফল তো পরের কথা। ফলে এই বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এই বরাদ্দ বাড়ানোর দাবি জানাচ্ছি।”

মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধির দিনই ফের এই ইস্যুতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ