কলকাতা 

মনোযোগ বাড়ানো-উদ্বেগ দূর করা-টাইম ম্যানেজমেন্ট-পরবর্তী পড়াশোনা ইত্যাদি নিয়ে হয়ে গেল মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য ক্রাইসিস ইন্টারভেনশনের এক বিশেষ কর্মশালা

শেয়ার করুন

নায়ীমুল হক : মাধ্যমিক সহ বিভিন্ন বোর্ডের পরীক্ষা আসন্ন। বিভিন্ন বিদ্যালয়ের সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে এ বছর বিভিন্ন বোর্ড পরীক্ষার্থীদের উদ্বেগ অন্যান্য বারের তুলনায় খানিক বেশি। অনলাইনে পড়াশোনা, কাঁটছাট করে সিলেবাস, এমন নানান পরিস্থিতি পার হয়ে এখন আবার বোর্ড পরীক্ষা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। পরিবর্তিত এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের উদ্বেগ স্বাভাবিক। গত দু’বছরে পড়াশোনা ও লেখার অভ্যাসে আমূল পরিবর্তন ঘটেছে।

 

বিশিষ্ট এডুকেশন-কাউন্সেলর সঞ্জিত সেনগুপ্ত

এমন পরিস্থিতি মাথায় রেখে ক্রাইসিস ইন্টারভেনশন সংস্থা এ বছর বোর্ড পরীক্ষার্থীদের ছোট ছোট গ্রুপ নিয়ে কর্মশালার আয়োজন করেছে। গত রবিবার আঠারোই ডিসেম্বর দক্ষিণ কলকাতায় এমনই এক কর্মশালা হয়ে গেল।

কর্মশালার উদ্দেশ্য ছিল পরীক্ষার্থীদের উদ্বেগ দূর করার উপায়, মনোযোগ বাড়ানোর উপায়, টাইম ম্যানেজমেন্ট ও কেরিয়ার প্ল্যান নিয়ে বিস্তৃত আলোচনা। মূল বক্তা ছিলেন এডুকেশনাল কাউন্সেলর সঞ্জিত সেনগুপ্ত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ