কলকাতা 

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে দু লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট! কেন এই জরিমানা? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে  দু লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। কেন এই জরিমানা ?

জানা গিয়েছে, মামলাকারী দেবতোষ সিনহা বিশ্বভারতীরই অধ্যাপক। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের সন্তানকে দেখভালের জন্য ছুটির আবেদন মঞ্জুর করেন তিনি। এমনকী, ২০২১ সালে সেই সিদ্ধান্তে অনুমোদন দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষও। কিন্তু এক বছর পর মামলাকারীকে কারণ দর্শনোর নির্দেশ দেন উপাচার্য। জানতে চান, কেন ওই সহকারী অধ্যাপকের ছুটির আবেদন মঞ্জুর করা হয়েছে? এই শোকজের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন অধ্যাপক দেবতোষ সিনহা। এদিন মামলাটির শুনানি হয় হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে। স্রেফ নির্দেশ বাতিল করাই নয়, বিশ্বভারতীর উপাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করল আদালত।

এর আগে, বিশ্বভারতীতে উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ,দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্য়ালয়ে অনৈতিক কাজ হচ্ছে। এমনকী, খোদ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও নাকি বিভিন্ন বেনিয়মের সঙ্গে যুক্ত! যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি। স্রেফ পরীক্ষার বসতে না দেওয়া নয়, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুনরায় ভর্তি নেওয়া হচ্ছে না পড়ুয়াদের।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ