জেলা 

অল বাংলা ড্রিস্টিক ইমাম এসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে জেলা ইমামদের নিয়ে সভা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ১২ অক্টোবর বুধবার সকাল নটায় কামারকুন্ডু হোসেনপুর মসজিদে হুগলি জেলার ইমামদের নিয়ে এক আলোচনা সভা করা হয়। উক্ত আলোচনা সভাতে ইমাম মোয়াজ্জিনদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। তার সমাধানের জন্য সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী দিনে রাজ্যে ইমামদের বিভিন্ন রকমের যে সমস্ত দুরবস্থা সে সমস্ত বিষয়ে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েই এই অল বাংলা ড্রিস্টিক ইমাম এসোসিয়েশন এগিয়ে যাবে এবং সে সমস্ত বিষয়ে নিয়ে খুব তাড়াতাড়ি রাজ্য স্তরে বড়ো ধরণের সমাবেশ করা হবে ।

এ ছাড়া আরো কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা চলবে যাতে অন্যান্য ইমাম মুয়াজ্জিন গণ সমস্যায় না পড়েন বহু ইমাম বহু জায়গায় বিভিন্ন সমস্যায় জর্জরিত তাঁদের যাতে সরলিকরণ হয় তার পদক্ষেপ নেওয়াই লক্ষ্য এই সংগঠনের। তার সাথে হুগলী জেলায় কমিটি গঠন করা হয়।

কমিটির আহবায়ক আবু আফজাল জিন্নাহ, সভাপতি হাজি হাবিবুল্লাহ, সহ সভাপতি জয়নাল আবদীন মোল্লা, যুগ্ন সম্পাদক কারী সেবগাতুল্লাহ, মাওলানা মোঃ রাকিব হক, কার্যকরী সম্পাদক রফিকুল ইসলাম,সহ-সম্পাদক কাজী ফাইজুর রহমান,হিসেব রক্ষক গিয়াসুল হক প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ