দলে এখন বাবু আর চাকর কালচার চলছে আমি দ্বিতীয় শ্রেণীর বিস্ফোরক উক্তি নিউ টাউন রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি
বাংলার জনরব ডেস্ক : গতকাল ইকো পার্কে আয়োজিত মুখ্যমন্ত্রীর বিজয়ার সম্মিলানিতে ডাক পাননি রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এ নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। নিউ টাউন রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূল দলে এখন বাবু এবং চাকর কালচার চলছে আমরা দ্বিতীয় শ্রেণীর তাই আমি ডাক পাইনি। প্রশ্ন উঠেছে, নিজের বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রী বিজয়া সম্মিলনী করা সত্ত্বেও কেন ওই এলাকার বিধায়ক ডাক পাননি? এটা কি জেনেই বুঝে করা হয়েছে, নাকি কোথাও ভুল হয়েছে যাই হোক না কেন এটা দলের পক্ষে শুভ হয়নি বলেই রাজনৈতিক মহল মনে করছে।
এদিকে গতকালের ঘটনার পরেই রীতিমত সাংবাদিকদের কাছে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজারহাট নিউটাউন এর বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি বলেছেন গত বিধানসভা নির্বাচনের সময় আমি যেহেতু মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করিনি তাই আমি ডাক পাইনি।
আমি যেহেতু দেখতে সুপুরুষ নয় তাই ডাক পাইনি। এসব কথা বলার মধ্য দিয়ে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সরাসরি আক্রমণ করেছেন এলাকার প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে।
এখন প্রশ্ন উঠেছে, উত্তর কলকাতার বিধায়ক তাপস রায়ের পর আর একটা তাপসের বিস্ফোরক উক্তি নিয়ে তৃণমূল বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে। অস্বস্তি ছেড়ে ফেলতে নামানো হয়েছে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকে। তিনি বলেছেন তাপস চট্টোপাধ্যায় দলের সম্পদ কিন্তু এসব কথা বলার পরেও দলের অভ্যন্তরীন লড়াই যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বাংলার জনরব প্রথম থেকেই বলে আসছিল বিজেপি থেকে ভাঙিয়ে আনার যে প্রক্রিয়া শাসক দল শুরু করেছে তার খেসারত একদিন তাকে দিতেই হবে। সেই খেসারতের পথেই এগিয়ে চলেছে বাংলার রাজনীতি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

