উমরাহ সম্পন্নকারী হাজীদের স্বাগত জানাতে বিমানবন্দরে একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, কলকাতা : মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র হজযাত্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে মক্কা,মদিনা নগর।ফরজ হজ্ব নির্দিষ্ট সময়ে সম্পন্ন হলেও সারা বছর জুড়ে যথাযোগ্য মর্যাদায় উমরাহ পালন করে থাকে মুসলিম ধর্মাবলম্বীরা। উল্লেখ্য পবিত্র হাজী সাহেবদের সেবায় হজ্ব হাউস থেকে শুরু করে বিমানবন্দরে প্রত্যেকদিন উপস্থিত থেকে হাজীদের সেবায় নিয়োজিত থাকতে দেখা গেছে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের মুখ্য নির্দেশক তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদকে।

রবিবার বিমানবন্দরে উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা,হাড়োয়া, রাজারহাট বিধানসভা এলাকার শতাধিক উমরাহ সম্পন্নকারী হাজী সাহেবদের স্বাগত জানাতে দেখা যায় ফারহাদ কে। উমরাহ সম্পন্নকারী জনৈক হাজী আব্দুর রউফ বলেন খুব ভালো লাগলো যেভাবে প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকার সহযোগিতা করেছে। মহিলা উমরাহ সম্পন্নকারী সাকিলা বিবি সহ অন্যান্যরা বলেন রাজ্য তথা সমগ্র বিশ্ববাসীর জন্য দোয়া কামনা করা হয়। হজ সম্পন্ন করতে কোন অসুবিধা হয়নি বলেও তারা জানায়।পাশাপাশি একেএম ফারহাদ ভাই যেভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে থেকে কাজ করেন তা নজিরবিহীন।

বিমানবন্দরে উপস্থিত হয়ে সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা করেন।তাই এইরকম কাজের মানুষ সমাজে যত সংখ্যক আগমন ঘটবে সমাজ তথ সমৃদ্ধ হবে। সমাজসেবী একেএম ফারহাদ জানায় মানুষের পাশে থেকে কাজ করার অনুপ্রেরণা রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা, একইসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিষেক বন্দোপাধ্যায়ের, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিমদের নির্দেশে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

