দেশ 

কিশোরী ধর্ষণে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল মধ্যপ্রদেশ প্রশাসন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মন্দিরে পুজো দিতে গিয়ে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের রেওয়া জেলার নয়গাড়ি থানা এলাকায় ঘটনাটি ঘটে শনিবার দুপুরে।

পুলিশ জানিয়েছে, ধর্ষণকারীরা সংখ্যায় ছিল ছ’জন। তাদের মধ্যে দু’জন নাবালক। অভিযুক্তদের তিন জনকে রবিবারই গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন জনেরও খোঁজ চলছে। তবে আপাতত শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ধৃতদের তিন জনের বাড়িতে বুলডোজার চালিয়েছে জেলা প্রশাসন। তারা জানিয়েছে, বাড়ি গুলি বেআইনি ভাবে তৈরি করা হয়েছিল। তবে একইসঙ্গে রেওয়া প্রশাসন জানিয়েছে, বাকি তিন জন গ্রেফতার হলে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।

ছ’জনের বিরুদ্ধেই গণধর্ষণ, ডাকাতি, নাবালিকাকে যৌন নির্যাতনের ধারায় অভিযোগ দায়ের করে এফআইআর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই প্রশাসনের তরফে ‘শাস্তি’ দেওয়া হয়েছে ধর্ষণে অভিযুক্তদের। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের বসতবাড়ির ‘বেআইনি’ নির্মাণ। দেশে এই ধরনের কাজ এর আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করেছেন।

ছবি: ফাইল চিত্র।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ