উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের ভাষা মাস উদযাপন
বিশেষ প্রতিনিধি, বাংলার জনরব:আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যকে সামনে রেখে গত ১৪ ফেব্রুয়ারি ২০২২ এক ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্র’। শিয়ালদহ ‘ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আয়োজিত এদিনের অনুষ্ঠানে আকর্ষণ ছিল আলোচনা, গ্রন্থ প্রকাশ, গুণিজন সংবর্ধনা, একগুচ্ছ গান ও স্বরচিত কবিতা পাঠ। ইদানিং নাট্যগোষ্ঠীর সংগীত শাখার শিল্পীদের পরিবেশিত উদ্বোধনী সংগীত দিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে ভাষা দিবসের তাৎপর্য বিশ্লেষণ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় চর্চা কেন্দ্রের সভাপতি সাহিত্যিক তথা নাট্যব্যক্তিত্ব জয়ন্ত রসিকের পৌরহিত্যে। মনোজ্ঞ আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ভাষাশহীদ আবুল বরকতের জন্মভিটা বাবলা গ্রামে ‘আবুল বরকত স্মৃতি সংঘ’র প্রতিষ্ঠাতা সৈয়দ সিয়াদৎ আলি, কবি অমর কুমার দাস, ড. আশিস কুমার নন্দী ও বঙ্গ সাহিত্য সম্মিলনীর সচিব গোপাল চক্রবর্তী।
প্রতি বছরের মতো এবারও বাংলা ভাষা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা জ্ঞাপন করা হয় খোন্দেকার আবদুর রফিক, কবি রতিকান্ত ধর, কবি রফিকুল হাসান এবং বাংলাদেশের কবি মীরা সুলতানাকে।


আলোচনার পাশাপাশি মঞ্চাসীন অতিথিরা সমবেতভাবে মলাট উন্মোচন করেন চর্চা কেন্দ্রের মুখপত্র ‘সাহিত্য সমন্বয় -২০২২’, খোন্দেকার আবদুর রফিকের ‘আমি রফিক বলছি’, কবি অমর কুমার দাসের কাব্যগ্রন্থ ……।
বিশিষ্ট শিল্পী ইন্দ্রানী সাহার লোক সঙ্গীত দিয়ে শুরু হওয়া এদিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় একগুচ্ছ গান, আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ। অনুষ্ঠানের মানের সাথে সঙ্গতি রেখে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মায়া দাস, মনীষা চক্রবর্তী, প্রদ্যোৎ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত দাস, শ্রী বাস্তব দেন ও চন্দ্রানী কর্মকার। আবৃত্তি পরিবেশন করেন দেবিকা বন্দ্যোপাধ্যায়,নিতাই সরকার, শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়। স্বরচিত কবিতা পাঠ করেন শঙ্কর কুমার ঘোষ, অদ্রিজা সাহা, সোমা মুখোপাধ্যায়, নন্দিতা চক্রবর্তী, সুতপা মুখার্জি, সুস্মিতা বৈরাগী, তড. মনোরমা পোল্ল্যে, কামাখ্যা রঞ্জন দাস, সুজিত কুমার ঘোষ,নিমাই চাঁদ আঢ্য, মধুমিতা ধূত,শ্যামল ভট্টাচার্য, ড. লহরি বড়াল চক্রবর্তী,অসীম চৌধুরী, তনিমা মুখার্জী, স্বপ্ননীল আনন্দ, হিমাদ্রী মুখার্জী প্রমুখ।
অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা ও স্বাগত ভাষণ প্রদান করেন চর্চা কেন্দ্রের সহ সম্পাদক মানিক দে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বিশিষ্ট লেখিকা অভিনেত্রী সবিতা বেগম ও চর্চা কেন্দ্রের সহ সম্পাদক সেখ আব্দুল মান্নান।

