বারুইপুরে সি,সি এম,আয়োজিত সাংবিধানিক অধিকার সুরক্ষা ও আইনি সচেতনতা কর্মশালা
বিশেষ প্রতিনিধি : গতকাল ২৮ শে অক্টোবর বারুইপুরে নাগরিকদের সাংবিধানিক অধিকার বিষয়ে একটা প্রোগ্রাম সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সংখ্যা লঘু মুসলিম এবং সংখ্যালঘু খৃষ্টানদের একটা সম্মিলিত প্রয়াসে এই বৈঠক। সি,সি,এম,(কাউন্সিল অফ অল খৃষ্টান মাইনোরিটি) এবং বি,এস,পি,(বঙ্গীয় সংখ্যা লঘু পরিষদ) আজ একটা mou (যৌথ চুক্তি) চুড়ান্ত করেন,যাতে বলা হয় যে কোন সমস্যায় একে অন্যের পাশে থাকবে। আগামীতে যৌথ উদ্দোগে সামাজিক ও জনকল্যাণ মুলক কার্যক্রমের মাধ্যমে আম জনতার কাছে একটা সুবার্তা পৌছাবে।
সি সি এমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্নধার মাননীয় বিশপ সুকুমার অগাস্টিন,চেয়ারম্যান বিশপ আশুতোষ, সম্পাদক রেভারেন্ড শ্যামল ঘড়ুই, রেভারেন্ড সঞ্জীব, ফাদার সঞ্জয় গোমস প্রমুখ।
বি এস পি পক্ষ থেকে উল্লেখযোগ্য উপস্থিতি কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রউফ, সম্পাদক প্রফেসর ড: জাহান আলী পুরকাইত, অন্যতম সহসভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ নজরুল হক সিপাই, অত্যন্ত সক্রিয় সদস্যা মারিয়া ঘড়ুই প্রমুখ। আগামী যৌথ মিটিংয়ের তারিখ ও কর্মসূচি নির্ধারণ করে আজকের সভার সমাপ্তি ঘটে।

