দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে ছিলেন মমতা, আটক করল পুলিশ, অভিজিৎ আশুতোষ সৌরভের পর এবার গ্রেফতার নেহা বোরাও! দিল্লি কার্যত বন্দীশালা!
দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে আটক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁর সঙ্গে আটক করা হয়েছে দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম, সাকেত গোখলেকে।
কুণাল ঘোষ এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লেখেন, ‘‘দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশ আটকে দিয়েছে। কোনও রকম প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই বসে পড়েছেন।’’ তার পরেই মমতাকে আটক করা হয় বলে খবর।
আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করল পুলিশ। সিজেপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক বহু আইনজীবী। এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন।


