দেশ 

পুলিশের উপরে হামলা করে তিন কুখ্যাত ডাকাতকে থানা থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে গেল জনা পঞ্চাশের লোক

বাংলার জনরব ডেস্ক : তিন কুখ্যাত ডাকাতকে থানা থেকে জোর করে নিয়ে চলে গেল পঞ্চাশের লোক।শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায়। পুলিশ সূত্রে খবর, হেমা মেঘওয়াল নামে এক কুখ্যাত ডাকাত এবং তার দুই সঙ্গীকে গ্রেফতার করে নেপানগর থানায় নিয়ে আসা হয়েছিল। মেঘওয়ালের বিরুদ্ধে একাধিক ডাকাতি এবং অপহরণের মামলা রয়েছে। তাঁর নামে ৩২ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মেঘওয়ালকে দিন কয়েক আগেই ধরে নিয়ে আসে পুলিশ। তাদের হেফাজতেই ছিল মেঘওয়াল এবং তার সঙ্গীরা। শুক্রবার ভোর ৩টে নাগাদ আচমকাই ৫০ জনের একটি দল অস্ত্র এবং লাঠি নিয়ে…

আরও পড়ুন
দেশ 

সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল সংবাদমাধ্যমের উপর নজরদারি করতে নতুন আইন কার্যকর করল কেন্দ্র, সংবিধান বিরোধী বলছে বিরোধীরা

বাংলার জনরব ডেস্ক: সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল সংবাদ মাধ্যমের জনপ্রিয়তা এবং সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় কেন্দ্র সরকার খানিকটা ঘাবড়ে গেছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। তাই একাধিক সামাজিক সংগঠনের আপত্তি সত্ত্বেও নতুন আইটি আইন চালু করে দেয়া হলো। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবারই নতুন আইটি আইনের বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার থেকে কোনও সোশ্যাল মিডিয়া সাইট বা অনলাইন সংবাদমাধ্যম সরকার সম্পর্কিত কোনও বিষয়ে ‘ভুয়ো’ বা ‘বিভ্রান্তিকর’ খবর প্রকাশ করতে পারবে না। নয়া আইটি আইনে (IT Act) বলা হয়েছে, ভুয়ো ও বিভ্রান্তিমূলক…

আরও পড়ুন
দেশ 

একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্পের বকেয়া মেটানোর দাবিতে গ্রামোন্নয়ন দফতরের সামনে ধর্নায় তৃণমূল সাংসদরা

বাংলার জনরব ডেস্ক : ১০০ দিনের কাজ-সহ একাধিক গ্রামোন্নয়ন প্রকল্পে প্রাপ্য বকেয়া অর্থ আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। তা অবিলম্বে মেটানোর দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে সাক্ষাৎ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা দিল্লির কৃষি ভবনের সামনে জড়ো হন আজ বুধবার । এদিন সকালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সঙ্গেই দেখা যায় দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ জহর সরকার, দোলা সেন, শান্তনু সেন প্রমুখকে। তবে  মন্ত্রী সময় না দেওয়ায় বকেয়া অর্থের দাবিতে মন্ত্রীর দফতরেই দুপুর ২টো নাগাদ ধর্নায় বসেন তৃণমূল…

আরও পড়ুন
দেশ 

“সরকারের নীতির সমালোচনা করলেই কাউকে প্রতিষ্ঠান বিরোধী কিংবা সরকার বিরোধী বলা যায় না” মালায়ালাম ভাষার একটি চ্যানেলকে পুনরায় সম্প্রচারের অনুমতি দিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রকে নির্দেশে বন্ধ হয়ে যাওয়া মালায়ালাম ভাষার একটি টিভি চ্যানেলকে পুনরায় চালু করার নির্দেশ দিলেন পুনরায় চালু করার নির্দেশ পুনরায় চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে দিন বলে শাসক কোন দিন গণমাধ্যমে টুটি চেপে ধরতে পারে না। জাতীয় নিরাপত্তার পরিপন্থী, এই অভিযোগ তুলে মালয়ালম ভাষার একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রের তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। এই নির্দেশ বহাল রেখেছিল কেরল হাই কোর্টও। বুধবার সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দিয়ে জানাল, পুনরায় সম্প্রচার চালু করতে কোনও অসুবিধা নেই…

আরও পড়ুন
দেশ 

মহা সমারোহে পালিত হল ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৬ তম সমাবর্তন অনুষ্ঠান

বংশীবদন চট্টোপাধ্যায় ও নায়ীমুল হক : মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে সোমবার গোটা দেশে একযোগে পালিত হল ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু (IGNOU)-এর সমাবর্তন অনুষ্ঠান। ইগনু-এর ৩৬ তম এই সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ছিলেন প্রধান অতিথি। দীক্ষান্ত ভাষণে মহামান্য রাষ্ট্রপতি বলেন, সমাবর্তনের এই দিনটি কেবলমাত্র ইগনু-এর নয়, আমাদের সকলের জন্য এক গর্বের দিন। সম্মাননীয় উপাচার্য সহ সকল শিক্ষক, শিক্ষাকর্মী, কর্মচারী সকলকে হার্দিক অভিনন্দন জানান তিনি। সমস্ত আঞ্চলিক কেন্দ্রের অধিকর্তা, সকল আধিকারিক সহ সমস্ত পর্যায়ের ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অভিনন্দন জ্ঞাপন করে তিনি বলেন, আজ বিদেশের মাটিতেও দেশের মুখ উজ্জ্বল…

আরও পড়ুন
দেশ 

সুরাটের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়রা আদালতে আবেদন রাহুলের, শুনানি ১৩ ই এপ্রিল

বাংলার জনরব ডেস্ক: মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গুজরাটের সুর াট সুরাটের নিম্ন আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু বছরের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে আজ সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী গুজরাটের দায়রা আদালতে আবেদন জানান। আদালত এই মামলার শুনানি ধার্য করেছে আগামী ১৩ ই এপ্রিল। এই ১৩ই এপ্রিল পর্যন্ত রাহুল গান্ধীকে জামিন দিয়েছে দায়রা আদালত। অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের নিম্ন আদালত। সুরাট আদালতের ম্যাজিস্ট্রেটের সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতিকে।…

আরও পড়ুন
দেশ 

হাঁটুতে ব্লুটুথ কানে ইয়ারফোন লাগিয়ে নকল করার চেষ্টা পুলিশের চাকরির পরীক্ষায়, গ্রেফতার যুবক

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রে পুলিশের চাকরির পরীক্ষায় বসতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ভুয়ো পরীক্ষার্থী।মহারাষ্ট্রে পুলিশ বিভাগে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছিল রবিবার। থানের একটি পরীক্ষাকেন্দ্রে ভুয়ো পরীক্ষার্থী ঢুকেছিলেন বলে অভিযোগ। একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে তিনি পরীক্ষার হলে ঢুকেছিলেন বলে অভিযোগ। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে ব্লুটুথ ডিভাইস, স্মার্টওয়াচ এবং হেডফোন। মহারাষ্ট্র পুলিশের জ়োন ১-এর ডেপুটি কমিশনার জানিয়েছেন, ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়লেও তিনি যাঁর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন, সেই মূল অভিযুক্তকে এখনও ধরা যায়নি। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানায়, ভুয়ো পরীক্ষার্থী শরীরের নানা অংশে বিভিন্ন রকম…

আরও পড়ুন
দেশ 

‘ইনসাফ কা ব্র্যান্ড হ্যায়’ সিবিআইয়ের দরাজ প্রশংসা প্রধানমন্ত্রীর গলায়

বাংলার জনরব ডেস্ক :  ‘ইনসাফ কা ব্র্যান্ড হ্যায়’ বলে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সিবিআই এর প্রশংসা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোমবার সিবিআই-এর ৭৫ তম বর্ষ উপলক্ষে এক সভায় ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন সিবিআই এখন ন্যায় এবং সুবিচারের ‘ব্র্যান্ড’-এ পরিণত হয়েছে। যখনই কোনও দুর্নীতি হয়, তখনই সাধারণ মানুষের সিবিআইয়ের কথা মনে পড়ে। এমনকি পঞ্চায়েত স্তরেও কোনও দুর্নীতি হলে মানুষ সিবিআই তদন্তের দাবি জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘‘যখনই কোনও দুর্নীতির কথা প্রকাশ্যে আসে, এমনকি সেই দুর্নীতি যদি পঞ্চায়েত স্তরেও হয়, তখনই সাধারণ মানুষের সিবিআইয়ের কথা মনে পড়ে। সিবিআই তদন্তের দাবি তোলেন…

আরও পড়ুন
দেশ 

মনমোহন সিং সরকারের জামানায় পঞ্চাশ হাজার কোটি টাকার দুর্নীতি! কংগ্রেস ফাইলস খুলছে এবার বিজেপি, নয় বছর ক্ষমতায় থাকার পর ফাইল খুলে কোন ফায়দা হবে কী?

বাংলার জনরব ডেস্ক : ন’ বছর ক্ষমতায় থাকার পর হঠাৎ করে মোদি সরকারের মনে পড়ে গেল মনমোহন সিং সরকারের আমলের দুর্নীতির কথা। আসলে রাহুল গান্ধীর সাংসদ পথ খারিজের পর বিরোধীদলের জোর দেখে খানিকটা ঘাবড়ে গেছে বিজেপি তাই আজ রবিবার তারা তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে মনমোহন সিং সরকার দল কম করে পঞ্চাশ হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত। আর এই দুর্নীতির নেপথ্যে দুজনকে দায়ী করা হয়েছে মনমোহন সিং ও সোনিয়া গান্ধী।বিজেপির তরফে জানা গিয়েছে, কংগ্রেস আমলের দুর্নীতি নিয়ে ধারাবাহিক ভাবে ভিডিয়ো প্রকাশ করে যাবে তারা। গোটা প্রচারসূচির নাম…

আরও পড়ুন
দেশ 

কার্যত রাহুলের দাবিতেই সিলমোহর দিল সেবি,তিনটি অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন বেশ সন্দেহজনক! দাবি করল SEBI

বাংলার জনরব ডেস্ক: রাহুল গান্ধী প্রকাশ্যে এতদিন ধরে যা বলে আসছিলেন তাতেই কার্যত ও সীলমোহর দিল সেবি। আদানি গোষ্ঠীর সম্পর্কে বিস্ফোরক তথ্য নিয়ে এসেছিল হিন্ডেনবার্গ রিপোর্ট। এবার সেবি সেই তথ্যে সীলমোহর দিল কার্যত।সেবির তদন্তে জানা গিয়েছে, গত ১৩ বছরে তিনটি অনথিভুক্ত সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন বেশ সন্দেহজনক। এই লেনদেনগুলি নিয়মবিরুদ্ধও হতে পারে। যদিও এই পুরো বিষয়টিতে কাঠগড়ায় মূলত গৌতম আদানির দাদা বিনোদ আদানি (Vinod Adani)। সূত্রের খবর, বিদেশে বিনোদ আদানির তিনটি অনথিভুক্ত অর্থাৎ শেল কোম্পানি রয়েছে। এই তিনটি সংস্থার মধ্যে ক্রুণাল ইনভেস্টমেন্ট, গার্ডেনিয়া ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট নামের সংস্থাদুটি মরিশাস…

আরও পড়ুন