সুরাটের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়রা আদালতে আবেদন রাহুলের, শুনানি ১৩ ই এপ্রিল
বাংলার জনরব ডেস্ক: মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গুজরাটের সুর াট সুরাটের নিম্ন আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু বছরের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে আজ সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী গুজরাটের দায়রা আদালতে আবেদন জানান। আদালত এই মামলার শুনানি ধার্য করেছে আগামী ১৩ ই এপ্রিল। এই ১৩ই এপ্রিল পর্যন্ত রাহুল গান্ধীকে জামিন দিয়েছে দায়রা আদালত।
অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের নিম্ন আদালত। সুরাট আদালতের ম্যাজিস্ট্রেটের সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতিকে। যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন তিনি। সেই পথে হেঁটেই এই সিদ্ধান্ততে চ্যালেঞ্জ জানান রাহুল। তবে শাস্তি খারিজ না হলেও শুনানিতে জামিনের মেয়াদ বাড়ে। মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল।
যদিও নিম্ন আদালতের নির্দেশ অনুসারে ২৩ শে এপ্রিল পর্যন্ত জামিনে ছিলেন রাহুল গান্ধী সেই অর্থে ১৩ই এপ্রিল পর্যন্ত দায়রা আদালত জামিন দিয়েছে কারণ এটাই যে ঐদিন এই মামলার শুনানি হবে। মনে করা হচ্ছে এই মামলায় রাহুল গান্ধী শেষ পর্যন্ত অপরাধমুক্ত হতে পারেন।

