দেশ 

Karnataka Assembly Election 2023 : কর্নাটকে বিজেপিতে ভাঙ্গন কংগ্রেসের যোগ দিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, সংকটে শাসকদল বিজেপি

বাংলার জনরব ডেস্ক : কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙ্গন যে শুরু হয়েছে তা থামার লক্ষণ দেখা যাচ্ছে না। সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বিজেপির সংকট আরো বেড়েছে আজ শুক্রবার টিকিট না পেয়ে কংগ্রেসের যোগ দিলেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও তিনবারের বিধায়ক লক্ষ্মণ সড়াভি। বেঙ্গালুরুতে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার সঙ্গে বৈঠকের পর লক্ষ্মণ বলেন, ‘‘আত্মসম্মানের সঙ্গে আপস করব না বলেই কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা ভিখারি নই।’’ উত্তর কর্নাটকের প্রভাবশালী লিঙ্গায়েত নেতা লক্ষ্মণ এ ক্ষেত্রে ‘আমরা’ বলে নিজের জনগোষ্ঠীকে…

আরও পড়ুন
দেশ 

মাওলানা রাবে হাসান নদভী ছিলেন ইসলামিক চিন্তাবিদ এবং উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র/ নায়ীমুল হক

নায়ীমুল হক : বিশিষ্ট চিন্তাবিদ ও আলেম-এ-দ্বীন অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ডের প্রধান ও ঐতিহ্যবাহী দারুল উলুম নদওয়াতুল উলামার মহাপরিচালক মাওলানা রাবে হাসান নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তাঁর ইন্তেকাল হয়। আজ শুক্রবার নদওয়াতুল উলামা প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মাওলানা রাবে হাসান নদভী ছিলেন বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদদের একজন। চিন্তার আদান-প্রদানে বিশ্বের অগ্রগণ্যদের মধ্যে তিনি ছিলেন একজন। জ্ঞানের কথা কেবলমাত্র পবিত্র কোরআন এবং হাদিসের পাতায় সীমাবদ্ধ রাখা নয় বরং তা সামাজিক জীবনে প্রতিফলিত হোক, বলতেন তিনি বারংবার। তিনি বলতেন, পবিত্র…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে হত গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র আসাদ

বাংলার জনরব ডেস্ক : পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র আসাদ।পুলিশ সূত্রে খবর, ঝাঁসিতে এই ‘এনকাউন্টার’-এর সময় নিহত হয়েছেন আসাদ এবং তাঁর সঙ্গী গুলাম। প্রয়াগরাজে উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন আসাদ এবং গুলাম। পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ অপরাধীর তালিকায় ছিলেন এই দু’জন। পুলিশ জানিয়েছে, রাজ্যের এসটিএফের সঙ্গে গুলির লড়াই হয় আসাদ এবং গুলামের। সেই সংঘর্ষেই মৃত্যু হয়েছে দুই অভিযুক্তের। তাঁদের কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র, নতুন মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার হয়েছে। আসাদ এবং গুলামকে ধরিয়ে দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা…

আরও পড়ুন
দেশ 

Heart Attack : বুকে যন্ত্রণা নিয়ে ১৫ কিলোমিটার গাড়ি চালিয়ে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েই মারা গেলেন সরকারি বাসের ড্রাইভার!

দায়িত্বশীল ব্যক্তি একেই বলে যিনি হার্ট অ্যাটাক করার পরেও যাত্রীদের অসুবিধার কথা ভেবে একটানা ১৫ কিলোমিটার গাড়ি চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছালেন। যাত্রীদের নিরাপদেই গন্তব্যস্থলে পৌঁছে দেয়ার পরে অদ্ভুতভাবে ওই বাস ড্রাইভার এর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সোমবার গুজরাতের রাধানপুরে। রবিরার রাত সাড়ে ৮টায় সোমনাথ থেকে সরকারি বাস নিয়ে বেরিয়েছিলেন ভারমল। সোমবার সকাল ৭টায় পৌঁছনোর কথা রাধানপুরে। মাঝে ভারাহি নামে একটি জায়গায় চা খেতে দাঁড়িয়েছিল বাস। ভারাহি থেকে আবার বাসে উঠতেই শারীরিক অস্বস্তি শুরু হয় ভারমলের। বুকে ব্যথা ক্রমশ বাড়তে থাকে। সোজা হয়ে বসে থাকতেও অসুবিধা হচ্ছিল ভারমলের। সেই অবস্থাতেও ভারমল বাস…

আরও পড়ুন
দেশ 

জাতীয় দলের তকমা হারাতেই তৃণমূল কংগ্রেসের সাংসদ দল ছাড়লেন!

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন রাজ্যসভার এক সাংসদ। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন।এ দিন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা দাঁড়ালো ১২ জন৷ গোয়ায় বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরোকে দলে নিয়ে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ফালেইরোর হাত ধরেই গোয়া কংগ্রেসে বড়সড় ফাটল ধরায় তৃণমূল। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর কংগ্রেস ত্যাগ করেন তিনি। ২৯ সেপ্টেম্বর কলকাতায় এসে যোগ দেন তৃণমূলে৷ ওই বছরই নভেম্বর মাসে…

আরও পড়ুন
দেশ 

গুজরাটি লোকসংগীত শিল্পী এক রাতেই চার কোটি টাকার মালিক ! কিভাবে ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক :লোকসঙ্গীত শিল্পীর কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে টাকা ওড়ালেন শ্রোতারা। সেই টাকা কুড়িয়ে কোটিপতি হলেন গুজরাটি চার কোটি টাকার মালিক হয়ে গেলেন ওই শিল্পী। গুজরাটের ওই লোকসঙ্গীত শিল্পীর নাম গীতা রবারী। সম্প্রতি কচ্ছ এলাকায় একটি গানের আসরের আয়োজন করেছিলেন। সারা রাত ধরে সেই আসরে গানবাজনা চলে। গীতার গানে মুগ্ধ হন শ্রোতারা। অনেকেই খুশি হয়ে টাকা উড়িয়েছেন। গীতার আশপাশে টাকার নোটের পাহাড় জমে যায়।https://twitter.com/DriptoDas/status/1645658078317010945?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1645658078317010945%7Ctwgr%5E6820e28976577677033c50b065d959bb66c1eef2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fgujarati-singer-got-almost-4cr-as-people-rained-money-in-her-concert-dgtl%2Fcid%2F1421516 গীতার গানের আসরের ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, মেঝেতে পাতা কার্পেটের উপর বসে হারমোনিয়াম বাজিয়ে গান করছেন গীতা। জমকালো পোশাক এবং নানা গয়নায়…

আরও পড়ুন
দেশ 

D A News: DA আন্দোলন পৌছে গেল দিল্লির দরবারে, ধর্না মঞ্চে হাজির কৃষক নেতা হান্নান মোল্লা

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকারের কর্মীদের একাংশ ডি এ এর দাবীতে আন্দোলন করে চলেছে। এবার এই আন্দোলনের রেশ গিয়ে পড়ল রাজধানী দিল্লিতে। আজ সোমবার থেকে কয়েকশো রাজ্য সরকারের কর্মী দিল্লির যন্তর মন্তরে দুদিনের জন্য ধর্নায় বসেছে। আর এই ধর্না মঞ্চে গিয়ে হাজির হলেন সিপিআইএমের প্রাক্তণ সাংসদ এবং কৃষক নেতা হান্নান মোল্লা।এদিন সংগ্রামী যৌথমঞ্চের পাশে দাঁড়িয়ে সিপিএম নেতা হান্নান মোল্লা বললেন, “কৃষকদের মতো মোর্চা গড়ে দাবি আদায়ের আন্দোলন করুন। সফল হবেন।” সংগ্রামী যৌথ মঞ্চের প্রায় সাড়ে পাঁচশো রাজ্য সরকারী কর্মচারী দিল্লি গিয়েছেন। সোম ও মঙ্গলবার যন্তরমন্তরে চলবে তাঁদের ধরনা। আন্দোলনকারীদের…

আরও পড়ুন
দেশ 

রাম নবমীর পতাকা বিকৃত করার অভিযোগে জামশেদপুরে গোষ্ঠী সংঘর্ষ, কারফিউ জারি করা হয়েছে, বন্ধ ইন্টারনেট

বাংলার জনরব ডেস্ক: রামনবমীর (Ram Navami) শোভাযাত্রায় ব্যবহৃত পতাকার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মাংসের টুকরো। আর তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে জামশেদপুরের (Jamshedpur) শাস্ত্রীনগর এলাকা। বাদানুবাদের জেরে আগুন ধরিয়ে দেওয়া হয় দুটি দোকান ও একটি অটোয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এলাকাজুড়ে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। এলাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনীও। জানা গেছে,ঘটনার সূত্রপাত শনিবার রাতে। রাম নবমীর শোভাযাত্রা শেষ হওয়ার পরে দেখা যায়, একটি পতাকার সঙ্গে মাংসের টুকরো বেঁধে দেওয়া হয়েছে। সেই পতাকা মন্দির সংলগ্ন এলাকায় টাঙিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনায়…

আরও পড়ুন
দেশ 

সাইবার জালিয়াতিতে দেড় লক্ষ টাকা খোয়ানোর ‘অপরাধ’, স্ত্রীকে তিন তালাক স্বামীর

সাইবার হানার শিকার হয়ে দেড় লক্ষ টাকা খুইয়েছিলেন মহিলা। সে কথা স্বীকার করতেই তাঁকে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ওড়িশার কেন্দ্রাপাড়ার।সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত ১ এপ্রিল বছর বত্রিশের ওই মহিলা হ্যাকারদের খপ্পড়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই তাঁর অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা। পুলিশ সূত্রে খবর, টাকা খোয়ানোর বিষয়টি স্বামীকে জানাতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। অভিযোগ, টাকা খোয়ানোর ‘অপরাধে’ মহিলাকে তিন তালাক দেন তাঁর স্বামী। স্বামী তিন তালাক দেওয়ার পর মহিলা পুলিশের দ্বারস্থ হন। স্বামীর বিরুদ্ধে বেআইনি ভাবে তিন তালাক দেওয়ার অভিযোগ…

আরও পড়ুন
দেশ 

কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বারাণসীর হোটেল থেকে বের করে দেওয়া হল বিহারের মন্ত্রী তথা লালুপ্রসাদের পুত্রকে ! থানায় অভিযোগ দায়ের

বাংরার জনরব ডেস্ক : বারাণসীতে গঙ্গা দর্শন ও পুজো দিতে গিয়েছিলেন বিহারের মন্ত্রী তথা লালুপ্রসাদের যাদবের বড় পুত্র তেজ প্রতাপ যাদব । কিন্ত তিনি ঘাটদর্শন শেষ করে হোটেলে ফিরে দেখেন হোটেলের ঘর থেকে তাঁর মালপত্র বের করে রিসেপশনে রেখে দিয়েছেন হোটেলের কর্মীরা । এরপরেই বিহারের এই মন্ত্রীকে রাতেই হোটেল ছেড়ে চলে যেতে হয় । এনিয়ে থানায় এফআইআর করেছেন তেজপ্রতাপ । পুলিশ তদন্তও শুরু করেছে।পুলিশ জানিয়েছে, হোটেলের কর্মীরা জানতেন না ওই ঘরে তেজপ্রতাপ ছিলেন। না জেনেই মালপত্র সরিয়ে দিয়েছেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (এসিপি) সন্তোষকুমার সিংহ বলেন, ‘‘সিগরা থানার অন্তর্ভুক্ত এলাকায় এই ঘটনা…

আরও পড়ুন