দেশ 

সুরাটের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়রা আদালতে যাচ্ছেন রাহুল গান্ধী!

বাংলার জনরব ডেস্ক : সূরাটের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দায়রা আদালতে আবেদন করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলে সূত্রের খবর। গত ২৩ শে মার্চ সুরাটের নিম্ন আদালত মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের দায়ে রাহুল গান্ধীর ২ বছর কারাদণ্ডের রায় শুনিয়েছিল মূলত সেই রায়ের বিরুদ্ধে দায়রা আদালতে আবেদন করতে চলেছেন রাহুল গান্ধীর আইনজীবীরা বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে এক নির্বাচনী প্রচারে গিয়ে কর্নাটকে তিনি বলেছিলেন সব চোরেদের নামের পদবী কেন মোদি হয়? এই মন্তব্যকে ঘিরেই পূর্নেশ মোদী নামে গুজরাটের বিজেপি বিধায়ক অপরাধমূলক মানহানি মামলা…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রের শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে খুনের হুমকি

বাংলার জনরব ডেস্ক :  মহারাষ্ট্রের শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে খুনের হুমকি দেওয়া হল। মোবাইলে মেসেজ পাঠিয়ে এই হুমকি দেয়া হয়েছে তাতে লেখা হয়েছে, ‘মুসে ওয়ালার মতো হাল করব তোর। দিল্লিতে যদি দেখতে পাই, তা হলে একে ৪৭ দিয়ে গুলি করে মারব। সলমন আর তুই ফিক্স।’ প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এই হুমকি বার্তা পাঠিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। গ্যাংস্টার লরেন্সের নামেই ওই বার্তা পাঠানো হয়েছে রাউতকে। যে ব্যক্তি এই বার্তা দিয়েছেন তিনি, পুণের বাসিন্দা বলেই প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। তবে তাঁকে এখনও চিহ্নিত করা যায়নি। খুনের হুমকি প্রসঙ্গে সাংসদ রাউতের…

আরও পড়ুন
দেশ 

প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রীর ২৫ হাজার টাকা জরিমানা করল গুজরাট হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিএ এবং এমএ পাশের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মুখ্য তথ্য কমিশনে(সিআইসি)  জানতে চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর জন্য সিআইসি প্রধানমন্ত্রীর দফতর (পিএমও), দিল্লি বিশ্ববিদ্যালয় এবং গুজরাত বিশ্ববিদ্যালয়কে সেই শংসাপত্র দেখানোর নির্দেশ দেয়। এই নির্দেশ পাওয়ার পর গুজরাট হাইকোর্টে আবেদন করে গুজরাট বিশ্ববিদ্যালয় তারই প্রেক্ষিতে আজ হাইকোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীর ২৫ হাজার টাকা জরিমানা করে। গুজরাত হাই কোর্টের বিচারপতি বীরেন বৈষ্ণবের একক বেঞ্চ শুক্রবার সিআইসির নির্দেশকে খারিজ করে দেয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর ডিগ্রির শংসাপত্রের বিস্তারিত তথ্য চাওয়ার জন্য কেজরীওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। ৪ সপ্তাহের…

আরও পড়ুন
দেশ 

খোদ গুজরাটের আহমেদাবাদে ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ পোস্টার পড়লো, গ্রেফতার ৮

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে  পোস্টার পড়লো এবার গুজরাটে ! আর ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ পোস্টার লাগানোর জন্য আহমেদাবাদ থেকে ৮ জনকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। সংবাদ সংস্থা এএনআই-এর তরফে এই খবর জানা গিয়েছে। গত বৃহস্পতিবারই মোদীর বিরুদ্ধে দেশের নানা প্রান্তে পোস্টার কর্মসূচির ডাক দেয় আম আদমি পার্টি (আপ)। আপের তরফে জানানো হয়, দেশের এগারোটি ভাষায় পোস্টার ছাপিয়ে বিভিন্ন রাজ্যে তা ছড়িয়ে দেওয়া হবে। শুক্রবারের ঘটনারও দায় স্বীকার করেছে আপ। গুজরাতের আপ সভাপতি ইসুদান গাদভি দাবি করেছেন, যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই আপের সক্রিয়…

আরও পড়ুন
দেশ 

রামনবমীর পুজো দিতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে মারা গেল ১৩ পুণ্যার্থী, মধ্যপ্রদেশের এই ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে

বাংলার জনরব ডেস্ক : রাম নবমীর দিন ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো ১৩ জন পুণ্যার্থী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষে পুজো দিতে গিয়ে কুয়োর ছাদ ধসে ৫০ ফুট নীচে পড়ে মৃত্যু হল ১৩ জন পুণ্যার্থীর। আহতের সংখ্যাও বহু। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরের শ্রী বালেশ্বর মন্দিরে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন মহিলা, এক জন পুরুষ রয়েছেন। ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়োতে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে…

আরও পড়ুন
দেশ 

স্ত্রীর সব দায় এবং দায়িত্ব স্বামীর, ভিক্ষা করে হলেও খোরপোশ দিতে হবে নির্দেশ আদালতের

বাংলার জনরব ডেস্ক: বিয়ের পর একজন মেয়ের সব দায় এবং দায়িত্ব স্বামীর। এর জন্য প্রয়োজন হলে ভিক্ষা করেও স্ত্রীকে  খোরপোশ দিতে হবে। খোরপোশের মামলায় এমনই পর্যবেক্ষণ পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টের (Punjab and Haryana High Court)। পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে, নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন তরুণী। এইসঙ্গে হিন্দু বিবাহ আইনে খোরপোশের দাবি জানান। মাসে ১৫ হাজার টাকা খোরপোশের দাবি জানিয়েছিলেন ওই তরুণী। একইসঙ্গে মামলার খরচ হিসেবে অতিরিক্ত ১১ হাজার টাকা দাবি করেন। বিচারক যুবকের আর্থিক সক্ষমতা বিবেচনা করে মাসে ৫ হাজার টাকা খোরপোশ নির্ধারণ করেন।…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

“আমার জীবনের সবচেয়ে বড় প্রভাব রয়েছে যাঁর, তিনি হলেন আমার মা, তার পর বাবা এবং তৃতীয় জন রাহুল গান্ধী।” মন্তব্য জনপ্রিয় কন্নড় অভিনেত্রী দিব্যা স্পন্দনা

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর শুধু একজন রাজনৈতিক নেতা নয় তিনি একজন সমাজ সংস্কারক বলা যেতে পারে। মানুষ যখন ওর বিপদের মধ্যে পড়ে তখন রাহুল গান্ধী তাদের ত্রাতা হতে পারেন। এক সাক্ষাতকারী এমনই দাবি করলেন কন্নড় অভিনেত্রী দিব্যা স্পন্দনা। বর্তমানে কংগ্রেসের প্রাক্তন লোকসভার সদস্য এবং কংগ্রেসের মুখপাত্র স্পন্দনা বলেন, “বাবার মৃত্যুর দু’সপ্তাহ পর সংসদে গিয়েছিলাম। তখনও শোকের মুহূর্ত কাটিয়ে উঠতে পারিনি। সংসদে কী হচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না।” কংগ্রেসের প্রাক্তন সাংসদ জানান, বাবার মৃত্যুর শোক এমন ভাবে ঘিরে ধরেছিল যে তিনি কাজে মন বসাতে পারছিলেন না। তার মধ্যে নির্বাচনেও…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার রাহুলের বিরুদ্ধে লন্ডন আদালতে মামলার হুঁশিয়ারি আরেক মোদির

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার লন্ডনের আদালতে মানহানি মামলা করার কোন হুঁশিয়ারি দিলেন প্রাক্তন আই পি এল প্রধান ললিত মোদি।বৃহস্পতিবার সকাল থেকেই এই বিষয়ে একাধিক টুইট করতে থাকেন ললিত। বলেন, “গান্ধী (রাহুল) এবং তাঁর সহযোগীরা বার বার আমার গায়ে পলাতক শব্দটি সেঁটে দিচ্ছেন। কিন্তু আমি কি কখনও কোনও মামলায় অভিযুক্ত হয়েছি, যে আমায় পালাতে হবে?” বিরোধীরা তাঁর সম্পর্কে ভুল তথ্য জেনে অথবা কেবল রাজনৈতিক কারণেই মিথ্যা রটাচ্ছে বলে সরব হয়েছেন ললিত। রাহুলের মোদী পদবি নিয়ে মন্তব্যের জন্য কংগ্রেস নেতাকে ব্রিটেনের আদালতে টেনে আনার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,…

আরও পড়ুন
দেশ 

লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ মোহাম্মদ ফয়জলের সাংসদ পদ ফিরিয়ে দিল লোকসভার সচিবালয়

বাংলার জনরব ডেস্ক: লাক্ষাদ্বীপের এনসিপির সাংসদ মোহাম্মদ ফয়জলের সাংসদ পদ ফিরিয়ে দিল লোকসভা। এই সাংসদ খুনের চেস্টার মামলায় অভিযুক্ত হয়ে দশ বছরের সাজা পেয়েছিলেন। তার ফলে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায় পরবর্তীকালে তিনি কেরল হাইকোর্টে আবেদন করেন। কেরল হাইকোর্ট রায় দেয় অবিলম্বে এই সাংসদের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার। এই রায় দেওয়ার পর দুমাস অতিবাহিত হলেও কিন্তু সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছিল না। তবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর তা নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝে মোহাম্মদ ফয়সলের সাংসদ পদ ফিরিয়ে দিল লোকসভার সচিবালয়। লাক্ষদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়জল…

আরও পড়ুন
দেশ 

দেশের মানুষের কাছে আচ্ছে দিন ! পেট্রোল, ডিজেল, গ্যাসের পর ডিজিটাল লেনদেনও শুল্ক দিতে হবে সাধারণ মানুষকে

বাংলার জনরব ডেস্ক : ডিজিটাল পেমেন্ট এর কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, সেই ডিজিটাল পেমেন্ট এখন দেশের মানুষের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে এই ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সাধারণ মানুষের লেনদেনের সুবিধা হয়েছে অন্যদিকে এবার থেকে ডিজিটাল পেমেন্ট করতে হলে ট্যাক্স পড়বে আমজনতার উপরে। খানিকটা ঔরঙ্গজেবের জিজিয়া করের মত।সব ঠিক ভাবে চললে ১ এপ্রিল থেকেই নয়া ব্যবস্থা কার্যকর হবে। অনলাইন টাকা লেনদেন সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা যে নয়া বিধি আনতে চলেছে, তাতে বলা হয়েছে, ২০০০ বা তার বেশি টাকা লেনদেন করবেন যাঁরা, তাঁদেরই শুল্কবাবদ এই অতিরিক্ত টাকা দিতে হবে।…

আরও পড়ুন