হোটেলের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলায় দলিত যুবককে পিটিয়ে খুন গুজরাটে।
বাংলার জনরব ডেস্ক : এক দলিত ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল এক হোটেল মালিক এবং তাঁর কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাটের খানপুর এলাকায়। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর মৃতের নাম রাজু ভঙ্কর। পেশায় তিনি এক জন অটোচালক। গত ৭ জুন রাতে হোটেলে খেতে গিয়েছিলেন তিনি। খাওয়াদাওয়া শেষে কিছু খাবার পার্সেল করে দিতে বলেন রাজু। খাবার কেন কম দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে হোটেল মালিককে অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু হোটেল মালিক বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে বচসা জুড়ে দেন। অভিযোগ, এর পরই…
আরও পড়ুন