সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকারের জন্ম জয়ন্তী পালনের অপরাধে বিজেপি শাসিত মহারাষ্ট্রে দলিত যুবককে খুন, গ্রেফতার সাত
বাংলার জনরব ডেস্ক: দেশের সংবিধান লিপিবদ্ধ করার জন্য গঠিত গণপরিষদের সভাপতি ড. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করার অপরাধী পিটিয়ে খুন করা হল ২৪ বছরের এক দলিত যুবককে। শনিবার পুলিশ ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদ জেলার হাভেলি গ্রামে। নিহত যুবকের নাম অক্ষয় ভালেরাও। গত বৃহস্পতিবার তিনি তাঁর ভাই আকাশের সঙ্গে একটি বিয়েবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এক উচ্চবর্ণের ব্যক্তির বিয়ের আয়োজন হয়েছিল সেখানে। বিয়েবাড়ির সামনে দাঁড়িয়েছিল অভিযুক্তরা। তাদের কাছে তরোয়ালও ছিল বলে জানা যাচ্ছে। আচমকাই আকাশ ও অক্ষয়কে দেখতে পেয়েই এক অভিযুক্ত চিৎকার করে ওঠেন, ”ভীম জয়ন্তী (আম্বেদকরের…
আরও পড়ুন