দেশ 

বিজেপি বিরোধী জোটে ধাক্কা বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসলেন না অরবিন্দ কেজরিওয়াল

বাংলার জনরব ডেস্ক: ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে বিজেপি এবং নরেন্দ্র মোদিকে সরানোর লক্ষ্যে আজ শুক্রবার ২৩ শে জুন পাটনায় নীতিশ কুমারের বাড়িতে ১৭ টি রাজনৈতিক দলের বৈঠক বসে। এই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ১৬টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও ছিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী আব সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আর এখানেই বিরোধী দলের ফাটল পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে আশার কথা এই যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন উপস্থিত ছিলেন এবং সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন ।নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় তিনি আক্রমণ শানান। কিন্তু আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল…

আরও পড়ুন
দেশ 

গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ এর নয়া প্রধান রবি সিংহ

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান হবেন রবি সিংহ। তিনি সমন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার ১৯৮৮-র ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে। ১৯৮৪-র ব্যাচের আইপিএস অফিসার সমন্ত আগামী ৩০ জুন ‘র’-এর প্রধান হিসাবে চার বছরের কার্যকাল শেষ করে অবসর নেবেন। সে দিনই দায়িত্ব নেবেন ছত্তীসগঢ় ক্যাডারের আইপিএস অফিসার রবি। আগামী দু’বছর ওই পদে বহাল থাকবেন তিনি। বর্তমানে রবি ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব পদে কর্মরত। গত দু’দশক ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মরত রবি অতীতে ‘র’-এর ‘অপারেশনাল উইং’-এর প্রধান…

আরও পড়ুন
দেশ 

মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে মুসলিম যুবককে মারধোর এবং জয় শ্রীরাম বলানোর অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তদের গ্রেফতার করল যোগীর পুলিশ

বাংলার জনরব ডেস্ক : মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক মুসলিম যুবককে মারধরের অভিযোগ উঠল যোগী রাজ্যে। এমনকি তাকে জোর করে জয় শ্রীরাম বলা না হয়েছে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৩ জুন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সাহিল নামে এক যুবক। তিন জন বাইকে চেপে এসে সাহিলকে তাঁদের সঙ্গে ফাঁকা একটি জায়গায় নিয়ে যান। সেখানে গিয়ে তাঁকে মোবাইল চুরি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অভিযুক্তেরা এর পর সাহিলকে গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করেন। যুবকের মাথাও কামিয়ে দেয়। তাঁকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে গোটা ঘটনার ভিডিয়ো করেন অভিযুক্তেরা, যা…

আরও পড়ুন
দেশ 

তীব্র তাপপ্রবাহের জেরে উত্তর প্রদেশ ও বিহারে তিন দিনে ৯৮ জনের মৃত্যু, ৪০০র বেশি হাসপাতালে ভর্তি

বাংলার জনরব ডেস্ক : তীব্র তাপপ্রবাহের জেরে দেশে ৯৮ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে উত্তর প্রদেশ ও বিহারে এই মৃত্যু সংঘটিত হয়েছে। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৫৪ জনের আর বিহারে হয়েছে ৪৪ জনের। বালিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) জয়ন্ত কুমার জানিয়েছেন, যে সব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের বেশির ভাগেরই বয়স ৬০ বছরের বেশি। সিএমওর দাবি, জেলায় তাপপ্রবাহের কারণে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতি দিন বাড়ছে। তাঁর কথায়, “তাপপ্রবাহের কারণে রোগীরা কোনও না কোনও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।’’ সংবাদ সংস্থা এপি-কে সিএমও জানিয়েছেন, বেশির ভাগ মৃত্যু হয়েছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে,…

আরও পড়ুন
দেশ 

কোচবিহারে বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুন

বাংলার জনরব ডেস্ক : কোচবিহারের দিনহাটায় কুপিয়ে খুন করা অভিযোগ উঠল বিজেপির প্রার্থীর দেওরকে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির বৌদি বিশাখা দাস পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। শনিবার মধ্যরাতে দিনহাটার দু’নম্বর ব্লকের কিসামত দশগ্রামের টিয়াদহ এলাকার একটি পাটক্ষেত থেকে শম্ভু দাসের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তিও বিজেপি করতেন। এই প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানিরাজ জানান, পাটক্ষেতে শম্ভু দাস নামে ২৮ বছর বয়সি এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। সাহেবগঞ্জ থানার কাছে…

আরও পড়ুন
দেশ 

দরগা ভাঙ্গার নোটিশ ঘিরে উত্তপ্ত গুজরাটের জুনাগড়

বাংলার জনরব ডেস্ক: গুজরাটের জুনাগড়ে দরগা ভাঙ্গার এক নোটিশকে ফিরে উত্তপ্ত হয়ে উঠল সমগ্র এলাকা। দরগার ভক্তরা ৫০০-৬০০ জমায়েত হয় দরগার সামনে। এনিয়ে কার্যতই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। ঘটনায় ১ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন পুলিশের ডেপুটি সুপারিটেন্ডেন্টও। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত আটক করেছে ১৭৪ জনকে। বিশেষ সূত্রে খবর,জুনাগড় পৌর সংস্থার তরফে অবৈধ দরগা ভাঙা নিয়ে একটি নোটিশ টাঙায়। কর্তৃপক্ষকে পাঁচদিন সময় দেওয়া হয় ওই দরগা ভেঙে ফেলার জন্য। এলাকার বাসিন্দারা এর বিরোধিতা করতে শুরু করেন। শুক্রবার পরিস্থিতি প্রবল উত্তপ্ত হয়ে ওঠে।…

আরও পড়ুন
দেশ 

মনিপুরে অশান্তি অব্যাহত! এবার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিল উন্মত্ত জনতা

বাংলার জনরব ডেস্ক: বিজেপি শাসিত মণিপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। বিগত এক মাসের বেশি সময় ধরে মনিপুরে জাতি দাঙ্গায় বিধ্বস্ত হয়ে পড়েছে গোটা রাজ্য। গতকাল বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিং এর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।প্রায় কয়েক হাজার মানুষ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘিরে ফেলে পেট্রোল বোমা ছোড়ে।দাউদাউ করে আগুন ধরে যায় মন্ত্রীর বাসভবনে। যদিও ঘটনার সময়ে কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, গত মাসেও হামলা হয়েছিল মন্ত্রীর বাসভবনে। উপজাতি কুকি ও মেতেইদের সংঘর্ষের জেরে গত দু’মাস ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। রাজধানী ইম্ফল থেকে…

আরও পড়ুন
দেশ 

জাতি দাঙ্গায় আক্রান্ত হওয়ার ভয়ে মনিপুরে বারোশো পুলিশ কর্মী কাজে যোগ দিচ্ছে না! হিংসা থামাতে সংকটে বিজেপি সরকার

বাংলার জনরব ডেস্ক : জাতি দাঙ্গায় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মনিপুর এক মাস ধরে অশান্তি সংগঠিত হচ্ছে দীর্ঘদিন ধরে চলা এই হিংসা বন্ধের কোন সংকেত পাওয়া যাচ্ছে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ঘটনাস্থলে কেউ শান্তি ফেরাতে সক্ষম হন। অন্যদিকে এর প্রভাব পড়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের জানা গেছে পুলিশের একটা বড় অংশ কাজে যোগ দিতে চাইছে না প্রায় ১২০০ পুলিশ কর্মী দীর্ঘদিন ধরে কাজে আসছে না শান্তি ফেরাতে পুলিশের ভূমিকা কে অস্বীকার করা যাবে না। তাই সরকার তাদেরকে কাজে ফেরাতে আবেদন করেছে বিজেপি সরকারের বক্তব্য, ‘যেখানে নিরাপদ মনে করেন, সেখানেই কাজে যোগ দিন!’ পুলিশের…

আরও পড়ুন
দেশ 

বিজেপি শাসিত মনিপুরে হিংসা অব্যাহত, মঙ্গলবার রাতেই হিংসার বলি ১১ আহত ২৫, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে

বাংলার জনরব ডেস্ক: বিজেপি শাসিত মনিপুর রাজ্যের হিংসা অব্যাহত। প্রায় এক মাসের বেশি সময় ধরে হিংসা চলছে ওই রাজ্যে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মনিপুর সফরের পরেও হিংসা থামার নাম নেই কার্যত রাজ্যের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে মণিপুরের বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ বলে রাজনৈতিক মহল মনে করছে। এদিকে মঙ্গলবার ভোররাতে এক নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী রইল মণিপুরের থামেলক গ্রাম। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা যাচ্ছে এই গ্রামে রাতের অন্ধকারে সহিংস ও জঙ্গিরা ঢুকে আগুন ধরিয়ে দেয়। তখন পুরো গ্রাম ছিল ঘুমের মধ্যে অতর্কিত এই আগুনে বেশ কয়েকজন মানুষ দগ্ধ হয়ে মারা গেছে…

আরও পড়ুন
দেশ 

“বাংলা জ্বলছে,দুর্নীতি, হিংসা ওখানকার নিউ নর্মাল” : অনুরাগ ঠাকুর

বাংলার জনরব ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিজেপির নিশানায় তৃণমূল । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই প্রথম বিজেপির কোনো কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। হিমাচলের এক জনসভা থেকে সোমবার বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তাঁর খোঁচা, “বাংলা জ্বলছে। দুর্নীতি, হিংসা ওখানকার নিউ নর্মাল।” পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শুরু থেকেই জেলায়-জেলায় অশান্তি শুরু হয়েছে। ইতিমধ্যে দুজনের প্রাণ গিয়েছে। চলছে গুলি-বোমাও। আর এই অশান্তি নিয়ে সরব হলেন অনুরাগ ঠাকুর। তিনি এদিন বলেন, “মমতা দিদির বাংলা জ্বলছে। সঙ্গে জ্বলছে বাংলার অস্মিতা, বাংলার নাম, বাংলার মান, বাংলার…

আরও পড়ুন