দেশ 

জেলের ভয় দেখিয়ে বাল ঠাকরের অনুগামীদের ভয় পাওয়ানো যাবে না: সঞ্জয় রাউত

‘বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন’ (বিএমসি)-এর বেআইনি নির্মাণ ভাঙার অভিযান চলাকালীন সময়ে পুরকর্মীদের কাজে বাধা এবং মারধরের অভিযোগে অনিল পরব-সহ ২৫ জন উদ্ধব গোষ্ঠীর শিবসেনা নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় চার শিবসেনা কর্মীকে গ্রেফতারও করা হয়েছে। এ বিষয়ে শিবসেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের দাবি, তাঁরা জেলে যেতে তৈরি। এ ভাবে জেলের ভয় দেখিয়ে বালাসাহেবের ছেলেদের ভয় পাওয়ানো যায় না বলেও হুঙ্কার ছেড়েছেন তিনি। বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে গোলমালের সূত্রপাত। উদ্ধব শিবিরের অভিযোগ, গত ২২ জুন পূর্ব বান্দ্রা এলাকার নির্মল নগরে একটি শাখা অফিস ভাঙতে যায় বিএমসি। অনিল…

আরও পড়ুন
দেশ 

প্রধানমন্ত্রীর নিশানায় মমতা সহ বিরোধী দল

বাংলার জনরব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি দলের সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন তীব্র ভাষায়। তাঁর দাবি, কয়লা, টু’জি, কমনওয়েলথ কেলেঙ্কারির দুর্নীতিকে আবার দেশে ফিরিয়ে আনতেই অন্যান্য বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল। সেই সঙ্গে মনে করিয়ে দেন একটা সময়ে যে দলগুলি একে অপরের নিন্দা করত, আজ তারাই বিজেপিকে হঠাতে একসঙ্গে হাত মিলিয়েছে। আজ মধ্যপ্রদেশে বিজেপি (BJP) কর্মীদের ‘মেরা বুথ মজবুত’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর মতে, “কয়লা-গরু পাচার, সারদা, রোজভ্যালি, শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো একাধিক ক্ষেত্রে তৃণমূলের নাম জড়িয়েছে। বাংলার…

আরও পড়ুন
দেশ 

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে দুজনকে গণপিটুনি, মৃত এক

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের নাসিকে গাড়িতে করে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে দু’জনকে মারধরের অভিযোগ উঠেছে এক দল যুবকের বিরুদ্ধে। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার এই ঘটনার কথা জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। গত ২৪ জুন গাড়িতে করে মুম্বই যাচ্ছিলেন নাসির শেখ এবং আফান আব্দুল মজিদ নামে দুই যুবক। মাঝপথে তাঁদের গাড়ি থামান কয়েক জন। অভিযোগ, নাসিরদের গাড়িতে গোমাংস রাখা ছিল। তার পরই জনা পনেরো যুবক নাসিরদের উপর চড়াও হন। লোহার রড এবং লাঠি দিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে গুরুতর জখম অবস্থায় নাসির এবং মজিদকে হাসপাতালে নিয়ে…

আরও পড়ুন
দেশ 

প্রেমের সম্পর্ক থাকলে এবং যৌনতার ক্ষেত্রে ১৬ বছরেই সিদ্ধান্ত নিতে পারে কিশোরী, সে ক্ষেত্রে পকশো আইন প্রযোজ্য হবে না জানিয়ে দিল হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক: পকশো আইনে অভিযোগ করে এক কিশোরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে এই অভিযোগ করে মেঘালয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কিশোরের পরিবার। কিন্তু একইসঙ্গে কিশোরীর মা অভিযোগ করেছিলেন তার নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করেছে ওই কিশোর। আইন অনুযায়ী পকশো আইনে অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগ বিচার করতে গিয়ে মেঘালয় হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ বলেছেন, ১৬ বছর বয়স হলেও শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নিজে থেকে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকে। বর্তমান পরিস্থিতি অনুসারে যদি প্রেমের সম্পর্ক থাকে একই সঙ্গে যৌনতার ক্ষেত্রে পারস্পরিক সম্মতি থাকে সেক্ষেত্রে পকশো আইন লাগু হবে না বলে মেঘালয়…

আরও পড়ুন
দেশ 

মনিপুরের অশান্তির নেপথ্যে থাকা ১২ জন জঙ্গিকে সেনা গ্রেফতার করেও ১২০০ মহিলা বাহিনীর চাপে ছেড়ে দিল সেনা কর্তৃপক্ষ

বাংলার জনরব ডেস্ক : অশান্তির আগুনে উত্তপ্ত মণিপুর শান্তি ফেরাতে নেমেছে সেনাবাহিনী আর সেই সেনাবাহিনীর হাতেই ১২ জন বিদ্রোহী গ্রেফতার হয়েছিল এরা সবাই মেইতেই জঙ্গিগোষ্ঠী কাঙলেই ইয়ায়ুল কান্না লুপ (কেওয়াইকেএল)-এর সদস্য। এরপরই একশ দুইশ নয় প্রায় ১২০০ জন মহিলা বাহিনী এসে রীতিমতো টহলরত সেনাবাহিনীদের ঘেরাও করে রাখে। এইসব মহিলা বাহিনীর দাবি ছিল সেনাবাহিনীর হাতে গ্রেফতার ওই ১২ জন জঙ্গিকে ছেড়ে দিতে হবে শেষ পর্যন্ত শান্তির স্বার্থে সেনা কর্তৃপক্ষ ওই ১২ জন জঙ্গিকে ছেড়ে দিয়েছেন এই ঘটনার সমগ্র দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, শনিবার সকাল থেকে স্থানীয়…

আরও পড়ুন
দেশ 

তিন বছর ধরে প্রেমের সম্পর্ক পরিবারের আপত্তিতে পরিণতি না পাওয়ায় বিষ খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত দুজনের, প্রেমিকার মৃত্যু, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি প্রেমিক

বাংলার জনরব ডেস্ক : তিন বছরের প্রেমের সম্পর্ক ১৮ বছর হলেই দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু প্রেমিকার বয়স ১৮ বছর হওয়ার পর বিয়ের কথা বলতে গিয়েছিলেন তরুণ প্রেমিক সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেয় প্রেমিকার পরিবার। দুই পরিবারের মধ্য থেকেই আসে আপত্তি তাই শেষ পর্যন্ত প্রেমের স্বার্থে বিষ খেয়ে মরতে চেয়েছিল। দুজনেই একসঙ্গে বিষ খেয়েছিল প্রেমিকার মৃত্যু হল প্রেম িক প্রেমিক এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ২১ বছরের ওই তরুণের মৃত্যুর পরেই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটি ঘটেছে গুজরাটের বরোদায় ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।…

আরও পড়ুন
দেশ 

ডিআরএম এর স্ত্রীকে জুতো খুলে চিকিৎসকের চেম্বারে ঢুকতে বলার অপরাধে অর্ধনগ্ন করে বাড়ি পাঠানো হলো রেল হাসপাতালের গ্রুপ ডি কর্মীকে

বাংলার জনরব ডেস্ক : রেল হাসপাতালে কর্তব্যরত কর্মী রোগীকে জুতো খুলে চিকিৎসকের চেম্বারে ঢোকার নির্দেশ দিয়েছিলেন। আর এই নির্দেশের কারণেই গ্রুপ ডি র ওই কর্মীকে অর্ধনগ্ন করে বাড়ি পাঠালেন ডিআরএম। ঘটনার বিবরণী জানা যাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে চিকিৎসকের চেম্বারে ঢোকার আগে জুতো খুলে যাতে রোগীরা ঢোকে তার জন্য একজন কর্মী দেখভাল করতেন। সেই কর্মী জানতেন না ডিআরএম এর স্ত্রী চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে এসেছেন। তিনি  ওই মহিলাকে জুতো খুলে চিকিৎসকের ঘরে ঢোকার কথা বলেন। আর এতেই বিপত্তি ঘটে, কিছুক্ষণ পরেই ডিআরএম ডেকে পাঠান ওই ডি গ্রুপের কর্মচারীকে। তারপর তাকে অর্ধনগ্ন…

আরও পড়ুন
দেশ 

”কথা শোনো, বিয়েটা করে ফেলো,আমরা চাই তোমার বিয়েতে বরযাত্রী যেতে” লালু প্রসাদের এই পরামর্শে রাহুলের প্রতিক্রিয়া কী? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক: সাংবাদিক সম্মেলনের সিরিয়াস কথাবার্তা হচ্ছিল। ১৭ বিরোধী দলের বৈঠক বলে কথা মোদী বিরোধী বৈঠক বলে কথা এমনকি বিজেপি বিরোধী বৈঠক। ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে বিজেপি এবং নরেন্দ্র মোদিকে সরানোর জন্য আজ শুক্রবার ২৩ শে জুন বিহারের পাটনা শহরে ১৭ বিরোধী দলের বৈঠক। সেই বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন চলছে। সাংবাদিক সম্মেলনের বক্তা হিসেবে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এনসিপি প্রধান শারদ পাওয়ার, রাহুল গান্ধী, মল্লিকাজুর্ন খারগে , মেহবুবা মুফতি , উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরি, দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ দেশের তাবড় তাবড় বিরোধী দলের নেতারা।…

আরও পড়ুন
দেশ 

বাংলা তথা সমগ্র দেশে এক নায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি, ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে, পাটনার বৈঠক শেষে সাংবাদিকদের বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার জনরব ডেস্ক: বিজেপির বিরোধী জোট করার লক্ষ্যে বিহারের রাজধানী পাটনায় ১৭ টি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। তিনি সাংবাদিক বৈঠকে বলেন বাংলা তথা দেশে একনায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি সরকার, আর এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান। একইসঙ্গে পশ্চিমবাংলায় রাজ্যপালের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। লোকসভা নির্বাচনে বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় ১৭ বিরোধী দলের বৈঠক হয় শুক্রবার। যেখানে প্রাথমিকভাবে একসঙ্গে লড়াইয়েরই সিদ্ধান্তে একমত সকলে। এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপিকে একহাত নেন।…

আরও পড়ুন
দেশ 

‘আমাদের মধ্যে ছোটখাটো মতপার্থক্য থাকবে তবে নমনীয় হয়ে একসঙ্গে কাজ করতে হবে’ পাটনার বৈঠকে মমতাকে লক্ষ্য করেই কী রাহুল এ কথা বললেন?

বাংলার জনরব ডেস্ক : নীতিশ কুমার ও তেজস্বী যাদবের উদ্যোগে আজ শুক্রবার পাটনায় অনুষ্ঠিত হলো বিরোধী দল গুলোর জোটের বৈঠক। ১৭ টি বিরোধী রাজনৈতিক দলের এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক মতবিরোধ রয়েছে এবং থাকাটা স্বাভাবিক তা অতিক্রম করতে হবে নমনীয়তা রেখে। রাহুল গান্ধীর এই নমনীয়তা রেখে কথাটির মধ্যে তাৎপর্য রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেস দলকে নিশানা করে তাকেই টার্গেট করে রাহুল গান্ধীকে এ কথা বললেন সেটাই এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে। রাহুলের ভাষায়, ‘‘আমাদের মধ্যে ছোটখাটো…

আরও পড়ুন