দেশ প্রচ্ছদ 

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রকাশ্যে মহিলাকে ধর্ষণ করল যুবক! নিরব কেন মোদি?

বিশেষ প্রতিনিধি : মধ্যযুগীয় নারকীয় করলে ভুল হবে না এরকম ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই। কিন্তু এ রকমই জঘন্য ঘটনা ঘটেছে আমাদের দেশ ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে। প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে।অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ফুঁসলিয়ে নিয়ে যান অভিযুক্ত। পরে রাস্তার ধারে প্রকাশ্যেই তাঁকে ধর্ষণ করা হয়। সেই দৃশ্য আবার অনেকে দাঁড়িয়ে দেখেন। কেউ কেউ ভিডিয়ো রেকর্ড করেন। সেই ভিডিয়োর ভিত্তিতে পদক্ষেপ করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়লা ফটক এলাকার ঘটনা। শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেটি। বুধবার বিকেলে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সন্দীপ ঘোষের দুর্নীতি মামলায় হস্তক্ষেপে রাজি হলেন না দেশের প্রধান বিচারপতি

বাংলার জনরব ডেস্ক : আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে সিবিআই যে গ্রেফতার করেছিল তা নিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। সেই মামলার শুনানিতে আজ শুক্রবার সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ওই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সন্দীপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ…

আরও পড়ুন
দেশ 

সেবি চেয়ারপারসন মাধবী পুরী বুচের পর এবার দোভাল পুত্রের বিরুদ্ধে গুরুতর আর্থিক অভিযোগ, তদন্তের দাবি কংগ্রেসের

বাংলার জনরব ডেস্ক : সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচের বিরুদ্ধে এবার সংস্থার ৫০০ জন কর্মচারী আন্দোলনে নামলেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পুত্র শৌর্যের বিরুদ্ধেও অভিযোগ উঠল।এ দিন সেবির দফতরে মাধবীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন কর্মীরা! বাজার নিয়ন্ত্রকের শীর্ষে থাকাকালীনই মাধবীর বিরুদ্ধে আদানি গোষ্ঠীর সঙ্গে ‘সম্পর্কিত’ বিদেশি লগ্নিকারী সংস্থার ইউনিটহোল্ডার এবং বেসরকারি ব্যাঙ্কের লাভজনক পদে থাকার অভিযোগ উঠেছে। এ বার এক সংবাদমাধ্যমের খবর উল্লেখ করে কংগ্রেসের বক্তব্য, আইসিআইসিআইয়ে থাকার সময়ে বেসরকারি লগ্নি সংস্থা গ্রেটার প্যাসিফিক ক্যাপিটালের সঙ্গেও যুক্ত ছিলেন মাধবী। বিরোধী দলের বক্তব্য, এই সংস্থার…

আরও পড়ুন
কলকাতা দেশ 

৯ সেপ্টেম্বর হবে সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি

বিশেষ প্রতিনিধি : প্রধান বিচারপতির অসুস্থতার কারণে গত ৫ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি স্থগিত ছিল। তা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। কোন কোন মহল থেকে বলা হয় যে প্রধান বিচারপতি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কে আড়াল করার চেষ্টা করছেন! আসলে তা নয় বিষয়টি হচ্ছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অসুস্থ ছিলেন বৃহস্পতিবার! সেই জন্যই শুনানি স্থগিত ছিল। প্রসঙ্গত বলা প্রয়োজন আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার জন্য সুপ্রিম কোর্ট বিশেষ করে প্রধান বিচারপতি নিজে থেকেই এই মামলা শুরু করেছিলেন। সুতরাং যে মামলা প্রধান বিচারপতি নিজে শুরু করেছিলেন…

আরও পড়ুন
খেলা দেশ 

রাহুলের সঙ্গে দেখা করলেন বজরং ভিনেশ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন!

বাংলার জনরব ডেস্ক : কুস্তির ময়দান থেকে এবার রাজনৈতিক মঞ্চে পা দিতে চলেছে ভিনেশ ফোগাট! প্যারিস অলিম্পিক থেকে ফিরে তিনি ঘোষণা করেছিলেন এবার রাজনীতিতে যোগ দেবেন। কিন্তু কোন দলে যোগ দেবেন তা পরিষ্কার ছিল না। আজ বুধবার বজরং পুনিয়াকে সঙ্গে নিয়ে ভিনেশ ফোগাট যোগ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন। বুধবারির এই বৈঠক ঘিরে ই মনে করা হচ্ছে হরিয়ানা বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেসের টিকিটের লড়াই করবেন এই দুই কুস্তিগীর। মহিলা কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ-বজরংরা। দিল্লির যন্তরমন্তরে ধরনা থেকে শুরু…

আরও পড়ুন
দেশ 

মধ্যপ্রদেশের ছাতারপুরে বুলডোজার আক্রমণে ক্ষতিগ্রস্থদের সঙ্গে সাক্ষাৎ করলেন এসডিপিআই প্রতিনিধিদল

বিশেষ প্রতিনিধি:মধ্যপ্রদেশ রাজ্য প্রতিনিধিদল ছাতারপুর শহরে হাজী শাহজাদ আলীর পরিবারের সাথে  সাক্ষাৎ করলেন এসডিপিআই এর প্রতিনিধি দল। কিছুদিন আগে এক হিন্দু “সন্ত” এর অপমানজনক মন্তব্যের প্রতিবাদ করেছিলেন হাজী শাহজাদ আলী। সেই জন্য তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়। তিনি প্রাক্তন কংগ্রেস জেলা সহ-সভাপতি ছিলেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি অ্যাডভোকেট বিদ্যরাজ মালব্য , সহ-সভাপতি ইরফানুল হক আনসারি, অ্যাডভোকেট মিলিন্দ ভাঙ্কেড়ে, অ্যাডভোকেট রঘুভীর কীর, অ্যাডভোকেট কেলাশ ভার্তি এবং অরবিন্দ মেহর। প্রতিনিধিদল ক্ষতিগ্রস্তদের সমস্ত ধরনের সাহায্যের, বিশেষ করে আইনি সাহায্যের আশ্বাস দেন, যাতে তাঁরা ন্যায়বিচার পেতে সক্ষম হন।

আরও পড়ুন
দেশ 

রাজ্য বিজেপি মমতা সরকারের বরখাস্তের দাবি জানালেও, আরএসএস বাংলায় রাষ্ট্রপতি শাসনের বিরোধী!

বাংলার জনরব ডেস্ক : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিংবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মমতা সরকারকে বরখাস্ত করার দাবী জানালেও এই দাবির স্বপক্ষে নয় আরএসএস। আর জি করের ঘটনা নিয়ে গোটা দেশ যখন উত্তাল সমগ্র দেশ জুড়ে মমতা প্রশাসনের ব্যর্থতা নিয়ে চর্চা হচ্ছে । কেন্দ্রীয় স্তরের বিজেপির কয়েকটি ছোট ছোট নেতা যখন মমতা সরকারকে অহেতুক আক্রমণ করে চলেছেন ঠিক সেই সময়ই মুখ খুলল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দাবি যে ঘটনাটা নিন্দনীয় হলেও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে নীতিগতভাবে তাদের আপত্তি রয়েছে। কারণ সঙ্ঘের মতে, এতে ভুল বার্তা যাবে। আজ মঙ্গলবার…

আরও পড়ুন
দেশ 

বুলডোজার বিচার নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট! নয়া গাইড লাইন তৈরি করে দেবে দেশের শীর্ষ আদালত, অপরাধীরও বাড়ি ভাঙ্গা যায় না মন্তব্য সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত রাজ্যগুলিতে দোকান বাজার এমনকি ঘরবাড়ি, বুলডোজার দিয়ে ভেঙে ফেলার বিষয়ে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে স্পষ্ট ভাষায় বুলডোজার বিচার মেনে নেওয়া যায় না। কোনও গণতান্ত্রিক দেশে এইভাবে বিচারের আগে নির্মাণ ভেঙে দেওয়ার ব্যবস্থা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে দেশের নানা প্রান্তে বুলডোজারের বেআইনি ব্যবহার নিয়ে মামলার শুনানি হয়। তাতে মূল মামলা ছিল ২০২২-এ দিল্লির দাঙ্গা. সিপিএমের নেত্রী বৃন্দা কারাত আদালতে অভিযোগ করেছিলেন, দিল্লি পুলিশ বুলডোজার দিয়ে বহু নিরীহ মানুষের ঘরবাড়ি,…

আরও পড়ুন
দেশ 

রাহুল গান্ধীর চাপের কাছেই নতি স্বীকার আরএসএসের! জাত গণনার পক্ষেই সাওয়াল সংঘের!

বিশেষ প্রতিনিধি : রাহুল গান্ধীর কাছে কি শেষ পর্যন্ত হেরে গেল আর এস এস। কেন বলছি একথা? কয়েক মাস আগে পর্যন্ত আরএসএস মনে করতো জাতভিত্তিক জনগণনা করা হলে তা দেশের পক্ষে বিপদজনক। আরএসএসের মতে, ‘‘জাতগণনা দেশে সামাজিক বৈষম্য আরও গভীর করবে।’’ এই মানসিকতা গত ডিসেম্বর মাস পর্যন্ত বিদ্যমান ছিল হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস এর মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত রাহুল গান্ধীর উদ্যাত আহবানে নরেন্দ্র মোদী পিছিয়ে আসতে শুরু করেন সব বিষয় থেকে। রাহুল গান্ধীকে নকল করার প্রয়োজন অনুভব করতে থাকেন নরেন্দ্র মোদি থেকে শুরু করে আরএসএস পর্যন্ত। কেরলে অনুষ্ঠিত তিন…

আরও পড়ুন
দেশ 

রাজভবন বিজেপির পার্টি অফিস ! রাজ্যপালের বিরুদ্ধে পথে নামল কর্নাটক কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপালের বিরুদ্ধে এবার রাস্তায় নেমে প্রতিবাদের সামিল হলেন কর্ণাটক কংগ্রেস। কর্ণাটকের ক্ষমতাসীন দল কংগ্রেসের অভিযোগ রাজ্যপালের অফিস অর্থাৎ রাজভবনটি এখন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। অবিলম্বে বিজেপির পার্টি অফিস থেকে সরিয়ে সাংবিধানিক অফিস করার দাবিতে কর্ণাটকের কংগ্রেস দল রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। হাত শিবিরের অভিযোগ, রাজ্যপাল পদের গরিমা নষ্ট করা হচ্ছে। যার জেরেই এই ‘রাজভবন চলো অভিযান’। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, এই মিছিলের মূল লক্ষ্য হল রাজভবন যেন কোনও রাজনৈতিক দলের দফতরে পরিণত না হয়। সম্প্রতি কর্নাটকের শহর এলাকায় জমি বণ্টন নীতিতে ব্যাপক…

আরও পড়ুন