দেশ 

সুপ্রিম নির্দেশে জেল থেকে মুক্তি পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

বাংলার জনরব ডেস্ক : ইডির পর এবার সিবিআই এর আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল।আজ শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। এ বার সিবিআইয়ের মামলাতেও জামিন মিলল। আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরী। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত ৫ সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। তার পর রায় স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার সেই রায় ঘোষণা হল।…

আরও পড়ুন
দেশ 

প্রয়াত সীতারাম ইয়েচুরি, বয়স হয়েছিল ৭২

বিশেষ প্রতিনিধি : প্রয়াত সীতারাম ইয়েচুরি। ২৫ দিন ধরে জীবন লড়াই চালিয়ে শেষ পর্যন্ত হার মারলেন মৃত্যুর কাছে। গত ১৯ অগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে অবস্থার অবনতি হয়। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সিপিএম পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু জানিয়েছেন, সীতারাম আর নেই। গত ৮ অগস্ট দিল্লিতে ইয়েচুরির চোখে ছানির অস্ত্রোপচার হয়েছিল। ওই দিনই প্রয়াত হন…

আরও পড়ুন
দেশ 

কেদারনাথ যাওয়ার পথে ধস মৃত্যু ৫ তীর্থযাত্রীর

বাংলার জনরব ডেস্ক : কেদারনাথ যাওয়ার পথে মঙ্গলবার ভোরে ধসের কারণে পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তরাখণ্ড সরকার। মৃতেরা মধ্যপ্রদেশের বাসিন্দা। বৃষ্টির কারণেই পাহাড়ি রাস্তায় ওই ধস নেমেছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, শোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার পাহাড়ি পথে ধসে চাপা পড়ে যায় তীর্থযাত্রীদের গাড়িটি। মঙ্গলবার দুপুর থেকে দীর্ঘ কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) পাথর ও মাটির স্তূপ সরিয়ে দেহগুলি উদ্ধার করে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিকেল ৫টার পর থেকে যাত্রীদের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে উত্তরাখণ্ড প্রশাসন। গৌরীকুণ্ডের পথে মর্মান্তিক…

আরও পড়ুন
দেশ 

মণিপুর ফের রক্তাক্ত

মণিপুর ফের রক্তাক্ত। উত্তর-পূর্ব ভারতের এই গুরুত্বপূর্ণ রাজ্যে ফের হিংসার আগুন জ্বলতে শুরু করেছে। এহেন পরিস্থিতিতে পাঁচদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হল সেখানে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে পরিষেবা বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। এছাড়াও তিন জেলা পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থৌবালে জারি কারফিউ। প্রসঙ্গত, অভিযোগ, কুকি সম্প্রদায়ের সন্দেহভাজন জঙ্গিরা রাজ্যজুড়ে ড্রোন, রকেট হামলা চালাচ্ছে। ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। জিরিবাম-সহ রাজ্যের একাধিক জায়গায় ড্রোন ও রকেট হামলার খবর মিলেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি এককথায় নৃশংস বলা যায়। ইম্ফলের পশ্চিমে গ্রামের পর গ্রাম জ্বলছে।…

আরও পড়ুন
দেশ 

হাসপাতালে জুনিয়র ডাক্তারের শ্লীলতাহানি! চাঞ্চল্য রাঁচিতে

বাংলার জনরব ডেস্ক : কলকাতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ফের এক হাসপাতালে জুনিয়র ডাক্তারের শ্লীলতাহানির অভিযোগ। রবিবার ঘটনাটি ঘটেছে রাঁচীর রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। হাসপাতালের অঙ্কোলজি বিভাগের ওই মহিলা জুনিয়র রেসিডেন্ট ডাক্তার তখন ডিউটিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হাসপাতালের লিফ্‌টেই এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করছেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করে পুলিশ এবং ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রবিবারের ওই ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। পরে জুনিয়র ডাক্তারদের সংগঠন ও হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক হয়। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান জুনিয়র…

আরও পড়ুন
কলকাতা দেশ 

কয়লা দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক রুজিরার

বিশেষ প্রতিনিধি : কয়লা দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। ইডির তলবকে চ্যালেঞ্জ করে অভিষেকদের করা আরজি খারিজ করে দিল শীর্ষ আদালত। কয়লা দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করে ইডি। তদন্তকারীদের দাবি ছিল, কলকাতায় তাঁদের জিজ্ঞাসাবাদ করলে নিরাপত্তার সমস্যা হতে পারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই তলবে সাড়া না দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অভিষেক দাবি করেন, বার বার তদন্তের নামে দিল্লিতে ডেকে তাঁকে এবং তাঁর পরিবারকে ‘হেনস্তা’ করছে ইডি। অভিষেকের বক্তব্য ছিল, তথাকথিত যে দুর্নীতির তদন্তে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

আর জি কর মামলার শুনানিতে শীর্ষ আদালত কী বলল, কী দেখলো ?

বিশেষ প্রতিনিধি : সোমবার আরজিকর মামলার শুনানি অনুষ্ঠিত হয় দেশের শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন, “মৃতদেহ কখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়? তার চালান কোথায়?” শুনানির একটি পর্যায়ে রাজ্যের তরফে আদালতে জানানো হয়, আরজি কর হাসপাতালে কত টাকা বরাদ্দ হয়েছে। প্রধান বিচারপতি বলেন, “হাসপাতালে কত বরাদ্দ হয়েছে জানতে চাই না। ওই হাসপাতালে কী করা হয়েছে জানতে চাই।” সোমবারের শুনানিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত ‘স্টেটাস রিপোর্ট’ জমা দেয় সিবিআই। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর মূলত দু’টি প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি জানতে চান, অস্বাভাবিক মৃত্যুর মামলায় নম্বর দায়ের করা হয়েছিল কখন?…

আরও পড়ুন
কলকাতা দেশ 

মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে বাংলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি : আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে বলে আন্দোলনরত চিকিৎসকদের স্পষ্ট নির্দেশ দিল শীর্ষ আদালত। গত ৯ অগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। বিচারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। আরজি করের সামনে চলছে অবস্থানও। রাজ্য সরকারের তরফে বার বার তাঁদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেও জুনিয়র ডাক্তারেরা কাজে ফেরেননি। সোমবারের শুনানিতে সেই প্রসঙ্গ উঠলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, অবিলম্বে কাজে যোগ দিতে হবে চিকিৎসকদের। শুনানিতে প্রধান…

আরও পড়ুন
দেশ 

উত্তরাখণ্ডের গ্রামে গ্রামে সাইনবোর্ড টাঙ্গিয়ে অহিন্দুদের প্রবেশ নিষেধ বিজ্ঞপ্তি, শোরগোল দেশজুড়ে!

বিশেষ প্রতিনিধি : বিজেপি শাসিত উত্তরাখণ্ডের রুদ্র প্রয়োগের গ্রামে গ্রামে সাইনবোর্ড টাঙ্গিয়ে অহিন্দুদের প্রবেশ নিষেধ ঘোষণা করেছে স্থানীয় হিন্দুরা। বলা হচ্ছে সাইনবোর্ড টাঙ্গিয়ে লেখা হয়েছে এই সব গ্রামে প্রবেশ করতে পারবেন না কোন অহিন্দু নাগরিক এবং রোহিঙ্গা মুসলিম ও হকাররা।স্বাভাবিকভাবেই এই সাইনবোর্ড ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই ধরনের সাইনবোর্ড যে পড়েছে, সেটা মেনে নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনও। তাঁদের দাবি, বহু জায়গায় সাইনবোর্ড সরানো হয়েছে। রুদ্রপ্রয়াগ মূলত হিন্দুপ্রধান এলাকা। প্রতিবছর বহু পুণ্যার্থী এই এলাকায় যান। সেই রুদ্রপ্রয়াগেই অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার ডাক। জানা গিয়েছে, রুদ্রপ্রয়াগের বহু গ্রামে এই একই ধরনের সাইনবোর্ড…

আরও পড়ুন
দেশ 

ওয়াকফ সংশোধনী বিল: জেপিসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে জামাআতে ইসলামী হিন্দ এর শীর্ষ নেতৃত্ব

বিশেষ প্রতিনিধি : বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা লোকসভার বিজেপি সাংসদ জগদম্বিকা পালের সঙ্গে বৈঠক করল জামাআতে ইসলামী হিন্দ। জামাআতের সর্বভারতীয় সভাপতি সৈয়দ সা’দাতুল্লাহ হুসাইনির নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ওয়াকফ সংশোধনী বিল-২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট বিলের বিরোধিতা করেন তাঁরা। শুক্রবার জামাআতের মারকাযী প্রতিনিধিদলে ছিলেন সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হোসায়েনি, সহ-সভাপতি অধ্যাপক ড. সেলিম ইঞ্জিনিয়ার, কেন্দ্রীয় সেক্রেটারি আমিনুল হাসান, আব্দুর রফিক সহ মোট ৬ জন কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁরা ইতিমধ্যেই লোকসভায় পেশ হওয়া ওয়াকফ বিল সম্পর্কে জেপিসি চেয়ারম্যানের সামনে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কারণ,…

আরও পড়ুন