জেলা দেশ 

গোমাংস খাওয়ার অপরাধে হরিয়ানাতে খুন বাসন্তীর যুবক!

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এক যুবক কে পিটিয়ে খুন করা হলো হরিয়ানাতে। জানা গেছে বাসন্তী দুই যুবক হরিয়ানাতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতো। গরুর মাংস খেয়েছে এই অভিযোগে তার বাড়িতে ঢুকে খুন করা হয়েছে বলে অভিযোগ। হরিয়ানার এঘটনায় অনেকেই প্রায় এক দশক আগের উত্তরপ্রদেশের দাদরিতে আখলাক হত্যাকাণ্ডের ছায়া দেখছেন অনেকে। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে বাংলার পুলিশ। তবে এ ব্যাপারে হরিয়ানা পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত পরিযায়ী শ্রমিকের নাম সাবির মল্লিক। বাসন্তীর ওই যুবকের বাবা আব্দুর কাদের গাজির অভিযোগ,…

আরও পড়ুন
দেশ 

জুম্মার নামাজের জন্য বিশেষ ছাড় বাতিল করল অসম বিধানসভা, অসমকে মিয়াদের কবল থেকে উদ্ধার করতে তৎপর হিমন্ত

বিশেষ প্রতিনিধি : দীর্ঘ ৮৭ বছর ধরে চলা পরম্পরা এক কলমের খোঁচায় সমাপ্তি ঘটালেন অসম বিধান সভার স্পিকার। আট দশকের বেশি সময় ধরে চলে আসা অসম বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে শুক্রবার দু’ঘণ্টা অধিবেশন স্থগিত থাকতো সেই নিয়মের এবার ব্যতিক্রম ঘটালেন অসমের হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এ প্রসঙ্গে সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ‘অতীতের ঔপনিবেশিক সংস্কৃতি থেকে অবশেষে মুক্তি পেল অসম বিধানসভা।’ সেই ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে অসম বিধানসভায় মুসলিম লিগের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রাজ্যের মুসলিম বিধায়কদের জন্য শুক্রবার অর্থাৎ জুম্মার দিন ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত নামাজ…

আরও পড়ুন
দেশ 

ছাত্রীর যৌন নিগ্রহের প্রতিবাদে তামিলনাড়ুর এনআইটির পড়ুয়াদের বিক্ষোভ

বাংলার জনরব ডেস্ক : গতকাল বৃহস্পতিবার তামিলনাড়ুর এন আই টি তে এক ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এনআইটির পড়ুয়ারা। পুলিশ জানিয়েছে, হস্টেলে ওয়াইফাই-এর সমস্যা হওয়ায় এক ব্যক্তিকে ডাকা হয়েছিল। তাঁর বিরুদ্ধেই এক ছাত্রীকে নিগ্রহের অভিযোগ উঠেছে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, হস্টেলে একাই ছিলেন ছাত্রী। সেই সময় এই ঘটনা ঘটে। এই ঘটনা প্রসঙ্গে হস্টেল ওয়ার্ডেনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। বিক্ষোভের মুখে পড়ে তাঁকেও সরিয়ে দেন এনআইটি কর্তৃপক্ষ। তিরুচিরাপল্লির জেলাশাসক প্রদীপ কুমার জানিয়েছেন, হস্টেলে যথেষ্ট নিরাপত্তা নেই। কী ভাবে এক জন…

আরও পড়ুন
দেশ 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লী পুলিশের কাছে এফআইআর দায়ের করলেন এক আইনজীবী

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লী পুলিশ কমিশনারের কাছে এফ আই আর দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিনীত জিন্দাল।শুধু তাই নয়, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও অভিযোগের কপি পাঠিয়েছেন আইনজীবী। বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তা উস্কানিমূলক বলেই মূল অভিযোগ। ‘বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি জ্বলবে’ এমন মন্তব্য তিনি করেছেন বলেই দাবি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ১৫২, ১৯২, ১৯৬ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল।  

আরও পড়ুন
দেশ 

গুজরাটে ভয়াবহ বন্যা! মৃত ২৯

বিশেষ প্রতিনিধি : তিন দিন ধরে একটানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা হয়েছে গুজরাটে। এখনো পর্যন্ত এই বন্যার ফলে মারা গেছেন ২৯ জন। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও মোদি-শাহর রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টি হবে। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলেই মনে করা হচ্ছে। বাড়তে পারে হতাহতের সংখ্যাও। ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা থেকে ১৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, গত তিন দিনে শুধু দেবভূমি দ্বারকা জেলাতে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে প্লাবিত দ্বারকা, জামনগর, রাজকোট এবং পোরবন্দর। কয়েক লক্ষ মানুষ জলমগ্ন হয়ে পড়েছে…

আরও পড়ুন
দেশ 

আবগারি মামলায় জামিন পেলেন কে কবিতা!

বিশেষ প্রতিনিধি :  দিল্লির আবগারি মামলায় এবার জামিন পেলেন কে কবিতা। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাকেই জামিন দিয়েছে। তিনি ভারত রাষ্ট্র সমিতির নেত্রী। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর তিনি কন্যা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে কবিতার জামিনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে বেঞ্চ, ইডি এবং সিবিআইকে প্রশ্ন করে, আবগারি মামলায় যে কবিতা জড়িত ছিলেন, তা প্রমাণ করার জন্য তাদের কাছে কী ‘তথ্য’ রয়েছে? অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জানান, কবিতা নিজের মোবাইল ফোন ফরম্যাট করেছিলেন। এ ভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে…

আরও পড়ুন
দেশ 

ফের রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশে ধানবাদগামী ট্রেনের দশটি বগি আচমকা দু টুকরো হয়ে যায়!

বিশেষ প্রতিনিধি : আজ রবিবার ভোরে উত্তরপ্রদেশের চক্রজ মাল এলাকায় আবার দুর্ঘটনার মুখে পড়ল যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন। জানা গেছে,রবিবার ভোরে উত্তরপ্রদেশের চক্রজ মাল এলাকার কাছে এসে আচমকা খুলে যায় ফিরোজপুর থেকে ধানবাদগামী গঙ্গা-শতদ্রু এক্সপ্রেসের ১০টি বগি। দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে অল্পের জন্য এ যাত্রায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন যাত্রীরা। বেশ কিছুক্ষণ পরে অবশিষ্ট বগিগুলি নিয়ে ট্রেনের ইঞ্জিন ধানবাদের উদ্দেশে রওনা দিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ধরম সিং মার্চাল রবিবার সকালে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আজ ভোর ৪টা নাগাদ ধানবাদগামী একটি ট্রেনের কিছু বগি ইঞ্জিন-সহ বাকি বগিগুলি থেকে আলাদা…

আরও পড়ুন
দেশ 

হরিয়ানা বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানালো বিজেপি, হারার ভয় থেকেই এই দাবি কটাক্ষ কংগ্রেসের

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচন কমিশন হরিয়ানায় বিধানসভা নির্বাচন ১ অক্টোবর করার কথা ঘোষণা করেছিল। নির্বাচন হবে সম্পূর্ণ এক দফায় এবং পয়লা অক্টোবর হবে। কত ১৬ ই আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই ঘোষণা করেছিলেন। হঠাৎ শুধুমাত্র দুটি রাজ্যের বিধানসভা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের সমালোচনা করেছিল বিরোধীরা। কারণ সময় অনুসারে জম্মু-কাশ্মীর বাদ দিলে তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে হওয়ার কথা। ঝাড়খন্ড হরিয়ানা এবং মহারাষ্ট্র। ঝাড়খন্ড ও মহারাষ্ট্র বাদে কেন শুধুমাত্র হরিয়ানা বিধানসভার নির্বাচনের দিন তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন তা নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ৪১, অধিকাংশই মহারাষ্ট্রের

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্র থেকে ভ্রমণের উদ্দেশ্যে নেপাল যাওয়া বাসটি কাঠমান্ডু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এর ফলে মৃত্যু হয়েছে ৪১ জন যাত্রীর। এদের অধিকাংশই মহারাষ্ট্রের বাসিন্দা। তাদের সকলকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন। মৃতদেহ গুলোকে হেলিকপ্টারে করে উড়িয়ে না হবে বলে জানা গেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নেপালে দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। অধিকাংশই ছিলেন ভারতীয়। শুক্রবার বেলায় পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে আচমকা বাস উল্টে যায়। খরস্রোতা নদীতে…

আরও পড়ুন
দেশ 

কেন সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে? দুদিনের মধ্যে হলফনামা দিয়ে জানাতে বললে সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি : আবগারি দুর্নীতি মামলায় কেন সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে তার কারণ হলফনামা দিয়ে দুদিনের মধ্যে জানাতে বলল সুপ্রিম কোর্ট।শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ সিবিআইকে এই বিষয়ে দু’দিনের মধ্যে জবাবি হলফনামা দাখিল করতে হবে বলে জানিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। গত মার্চ মাসে দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরীওয়াল। তিহাড় জেলে থাকাকালীন একই মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলাতেই জামিন চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরীওয়াল। কিন্তু গত ৫ অগস্ট কেজরীওয়ালের মামলার শুনানিতে বিচারপতি নীনা বনসল কৃষ্ণের…

আরও পড়ুন