দেশ 

‘এথেনা’ রিসার্চ জার্নালের নতুন সংখ্যা প্রকাশ

নিজস্ব সংবাদদাতা: ‘এথেনা’ (ISSN: 2454-1605) হলো নদিয়া জেলার চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের একটি উল্লেখযোগ্য পিয়ার রিভিউ রিসার্চ জার্নাল। সম্প্রতি এই রিসার্চ জার্নালের একটি নতুন ভলিউম প্রকাশ পেল, যেটিতে ২৫টি রিসার্চ আর্টিকেল মুদ্রিত হয়েছে। প্রতিবছর এই জার্নালে প্রকাশের জন্য বহু আর্টিকেল তাদের এডিটোরিয়াল বিভাগে জমা পরে। তার মধ্য থেকে মান বিবেচনা করে নির্বাচিত কয়েকটি রিসার্চ আর্টিকেল গৃহীত হয় এবং সেগুলি নিয়েই জার্নালটি প্রকাশিত হয়। বর্তমানে এটি হলো পশ্চিমবঙ্গের মধ্যে একটি অন্যতম পিয়ার রিভিউ রিসার্চ জার্নাল। এটি চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় থেকে ফি-বছর জুলাই মাসে প্রকাশিত হয়। কলেজ কর্তৃপক্ষ এথেনা জার্নালের জন্য একটি নির্দিষ্ট…

আরও পড়ুন
দেশ 

ADR Report : নারী নিগ্রহে অভিযুক্ত ১৫১ জনপ্রতিনিধি, তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ ও বিজেপি

বাংলার জনরব ডেস্ক : নারী নির্যাতনের ন্যায়বিচার কোথায় চাইবে সারা দেশ, যখন আইন প্রণয়ন ও প্রয়োগের দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরাই এই অপরাধে অভিযুক্ত? ২১ আগস্ট, বুধবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১৫১ জন জনপ্রতিনিধি নারী নির্যাতনের ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছেন বিজেপির সাংসদ ও বিধায়করা। দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের জনপ্রতিনিধিরা এই সমীক্ষার আওতায় ছিলেন। রিপোর্ট অনুযায়ী, বিজেপির ৫৪ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে মহিলাদের উপর নানা অপরাধের অভিযোগ রয়েছে, যা তাঁরা নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় স্বীকার করেছেন। সংখ্যার বিচারে…

আরও পড়ুন
দেশ 

ময়নাতদন্তের পর কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করলেন? ৩০ বছরের কর্মজীবনে এমন তদন্ত আমি দেখিনি বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা

বাংলার জনরব ডেস্ক : আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে এক তরুণীর চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের ৩ বিচারপতি। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ওই দিনের ঘটনার টাইম মিনিট রক্ষা করে বিবরণ পেশ করে রাজ্য সরকারের আইনজীবী। সময় ধরে এই বিবরণ দেখার পরে বিচারপতিরা কার্যত ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেন। প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্যান্য দুই বিচারপতি ব্যাপক ক্ষ োভ খুব ব্যক্ত করেন।বিচারপতিরা সময় ধরে ধরে জানতে চেয়েছেন তাঁদের মনে হওয়া গরমিলগুলির ব্যাখ্যা কী? উত্তর জেনেও শেষ পর্যন্ত সন্তুষ্ট হতে পারেনি সুপ্রিম কোর্ট। বিচারপতি পারদিওয়ালা…

আরও পড়ুন
কলকাতা দেশ 

আর জি কর কাণ্ড নিয়ে কী হলো সুপ্রিম কোর্টে? জানতে হলে ক্লিক করুন

বিশেষ প্রতিনিধি: আর জি কর মেডিকেল কলেজের ভেতরে ডাক্তারি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করার পর খুন করার ঘটনা নিয়ে সমগ্র দেশ উত্তাল। দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকদের কর্ম বিরতির ফলে লাটে উঠেছে হাসপাতালের পরিষেবা। এই পরিস্থিতিতে দেশের শীর্ষ আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। গত মঙ্গলবার এ বিষয়ে শুনানি করার পর আজ তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছিল সিবিআই কে আর কলকাতা পুলিশকে আরজি করে হামলা নিয়ে রিপোর্ট দিতে বলেছিল। সেই রিপোর্ট জমা পড়ার পর বেশ কিছুক্ষণ ধরে শুনানি চলে। সরকারপক্ষ এবং সিবিআই এর পক্ষ এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবীর বক্তব্য শোনার…

আরও পড়ুন
দেশ 

বিজেপি শাসিত রাজস্থানে শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হোমগার্ড

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত রাজস্থানের প্রতাপনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হল হোমগার্ড। গত মঙ্গলবার তিন বছরের শিশুকন্যাকে হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার ওই হোম গার্ডকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার লাভুরাম চৌধরী জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ওই নাবালিকা বাড়ির সামনেই খেলছিল। তখনই ওই হোম গার্ড এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ধৃত হোম গার্ড সে দিন সন্ধ্যায় বাইক নিয়ে নাবালিকার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। নাবালিকাকে বাড়ির সামনে খেলতে দেখে অভিযুক্ত বাইক থামান…

আরও পড়ুন
দেশ 

আগামী মাস থেকেই আদমশুমারি প্রক্রিয়া করতে চলেছে মোদি সরকার!

বিশেষ প্রতিনিধি : রাহুল গান্ধীর আহব্বানে শেষ পর্যন্ত জনগণনা অর্থাৎ আদমশুমারি প্রক্রিয়া করতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। মোদির জামানায় এই প্রথম দেশ জুড়ে জনগণনা হচ্ছে এর আগে ডঃ মনমোহন সিং এর আমলে ২০১১ সালে শেষ আদমশুমারি হয়েছিল। এই প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর মাস থেকে চালু হবে চলবে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে দেশের সার্বিক জনগণনা রিপোর্ট পাওয়া যাবে। প্রথা অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে। কিন্তু ২০১১-র পর এ দেশে আর জনগণনা হয়নি। ২০২১ সালে জনগণনা হওয়ার থাকলেও করোনা অতিমারীর জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়। শোনা…

আরও পড়ুন
দেশ 

বিজেপি শাসিত ছত্তিশগড়ে গণধর্ষণের শিকার আদিবাসী মহিলা!

বিশেষ প্রতিনিধি : রাখি বন্ধনের দিন মেলা দেখতে গিয়ে বিজেপি শাসিত ছত্তিশগড়ে গণধর্ষণের শিকার আদিবাসী মহিলা। মেলায় যাওয়ার পথে মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল ১৭ জনের বিরুদ্ধে। তদন্তে নেমে ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গড় জেলা অফিস থেকে ২০ কিলোমিটার দূরে কষাইপালি গ্রামে। জানা গিয়েছে, গত সোমবার রাখি উৎসব উপলক্ষে স্থানীয় এক মেলায় যাচ্ছিলেন ২৭ বছর বয়সি আদিবাসী মহিলা। পথে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাঁকে জোর করে তুলে নিয়ে যায় এক নির্জন পুকুর পাড়ে। সেখানে একে একে তাঁকে ধর্ষণ করে ১৭ জন। এই ঘটনার পর মঙ্গলবার…

আরও পড়ুন
দেশ 

বিহারের হাজিপুরে রাষ্ট্রীয় জনতা দলের নেতাকে গুলি করে খুন

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার রাতে বিহারের হাজিপুরে স্থানীয় এক রাষ্ট্রীয় জনতা দলের কাউন্সিলরকে বাড়ি পর্যন্ত তাড়া করে গুলি করে মারলে দুষ্কৃতীরা।এই হত্যাকাণ্ডে নীতীশের দল জেডিইউ-র দিকে আঙুল তুলেছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। অপরাধীদের এনকাউন্টার করার দাবি জানিয়েছেন বিধায়ক মুকেশ রোশন। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেয় বাড়ির কাছেই এক কাপড়ের দোকানে গিয়েছিলেন পঙ্কজ। সেই সময় বাইকে সওয়ার ৩ দুষ্কৃতী তাঁকে গুলি করার চেষ্টা করে। এর পর দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌঁড়তে থাকেন তিনি। বাইক থেকে নেমে তাঁকে ধাওয়া করে হত্যাকারীরা। এর পর বাড়ির সামনেই এলোপাথাড়ি গুলি করা হয় পঙ্কজকে। গুলির আওয়াজ…

আরও পড়ুন
কলকাতা দেশ 

আর জি কর হাসপাতালে তরুনী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআইকে ২২শে আগস্ট এর মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যা মামলার (RG Kar Hospital Case) তদন্ত প্রক্রিয়া নিয়ে শীর্ষ আদালতে (Supreme Court) আগামী বৃহস্পতিবার এর মধ্যে প্রাথমিক স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। আজ মঙ্গলবার এই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আরজি কর হাসপাতালে গত ১৪ই আগস্ট যে হামলা হয়েছিল সেই হামলারও বিস্তারিত রিপোর্ট রাজ্য সরকারকে জমা দিতে হবে বৃহস্পতিবারের মধ্যেই। এদিনের শুনানি প্রথমে রাজ্য সরকারের আইনজীবীদের নানাভাবে প্রশ্ন করতে থাকেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।কেন প্রথমে আত্মহত্যা বলা হল, কেন এফআইআর দায়ের করতে এত দেরি, নির্যাতিতার…

আরও পড়ুন
দেশ 

দেশের সব চিকিৎসকদের নিরাপত্তা ও সার্বিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে সুপ্রিম নির্দেশে গঠিত হলো জাতীয় টাস্ক ফোর্স

বাংলার জনরব ডেস্ক : আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট ের প্রধান বিচারপতির বিশেষ নির্দেশে মামলার শুনানি হয়। মামলার শুনানি কিছুক্ষণের মধ্যে জাতীয় টাস্ক ফোর্স (National Task Force) গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি (CJI) ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। কীভাবে, কাদের নিয়ে তা তৈরি হবে, তাও ঠিক করে দিয়েছেন বিচারপতিরা। প্রধান বিচারপতির পরামর্শ – সার্জন (ভাইস অ্যাডমিরাল) আর সারিন ডাঃ ডি নাগেশ্বর রেড্ডি ডাঃ এম শ্রীনিবাস ডাঃ প্রতিমা মূর্তি ডাঃ গোবর্ধন দত্ত পুরী ডাঃ সৌমিত্র রাওয়াত ডাঃ…

আরও পড়ুন