দেশ 

আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের মঙ্গলে হবে শুনানি প্রধান বিচারপতির এজলাসে

বিশেষ প্রতিনিধি : আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলায় এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর খুন করার ঘটনায় এবার মামলা করালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি কেউ সুপ্রিম কোর্ট সরাসরি এই মামলা গ্রহণ করেছেন। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা হাতে নিল শীর্ষ আদালত। মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। চলতি সপ্তাহেই ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার আদালত বন্ধ থাকছে। পরের…

আরও পড়ুন
দেশ 

দেরাদুন বাসস্ট্যান্ডে বাসের মধ্যেই এক মহিলা গণধর্ষণের শিকার, চাঞ্চল্য বিজেপি শাসিত উত্তরাখন্ডে

বিশেষ প্রতিনিধি : বাসের মধ্যে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুন।জনবহুল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে মহিলাকে গণধর্ষণ এবং মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটলেও শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্যাতিতা পঞ্জাবের বাসিন্দা। মঙ্গলবার মোরাদাবাদ থেকে দেরাদূনে এসেছিলেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, দেরাদূনের আইএসবিটি-তে (আন্তঃরাজ্য বাসস্ট্যান্ড) ঘটনাটি ঘটে। সেখানে একটি বাসের মধ্যে মঙ্গলবার রাতে ওই মহিলার উপর হামলা চালান কয়েক জন। মহিলাকে গণধর্ষণ এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে থানায়…

আরও পড়ুন
দেশ 

সংরক্ষণ বিধি না মানায় ৬৯ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিল এলাহাবাদ হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : সংরক্ষণ না মানার কারণে ৬৯ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল যোগীর রাজ্যে। এলাহাবাদ হাইকোর্ট এক নির্দেশে এই চাকরি বাতিল করে দিয়েছে। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬৯ হাজার জনের যে মেধাতালিকা তৈরি হয়েছিল, শুক্রবার তা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট। মৌলিক শিক্ষা বিধি এবং সংরক্ষণ নির্দেশিকা মেনে তিন মাসের মধ্যে নতুন মেধা তালিকা তৈরির জন্যও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। মেধাতালিকা তৈরিতে সংরক্ষণের নিয়ম না মেনে কারচুপির অভিযোগ উঠেছিল। বহুদিন ধরেই তা নিয়ে মামলা বকেয়া ছিল হাই কোর্টে। আর্থিকভাবে অনগ্রসরদের জন্য সংরক্ষণ এই নিয়োগে…

আরও পড়ুন
দেশ 

দুর্ঘটনার সিলসিলা অব্যাহত,এবার লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস

বাংলার জনরব ডেস্ক : ফের ট্রেন দুর্ঘটনা । এবার শনিবার গভীর রাতে লাইনচ্যুত হল সবরমতী এক্সপ্রেস ট্রেন। ট্রেনের অন্তত ২০টি কামরা বেলাইন হয়ে গিয়েছে বলে খবর। লাইনের উপর থাকা বোল্ডারে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা। সবরমতী এক্সপ্রেসে ১৩০০ জন যাত্রী ছিলেন। উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে রাত আড়াইটে নাগাদ। ঝাঁসির দিকে যাওয়ার সময় ট্রেনটি আচমকা বোল্ডারে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে পড়ে। ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চালক। দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বারাণসী থেকে রওনা দিয়েছিল ট্রেনটি। গন্তব্য ছিল আমদাবাদ। উত্তর মধ্য রেলের তথ্য অনুযায়ী, গভীর…

আরও পড়ুন
দেশ 

জম্মু কাশ্মীরে তিন দফায় হরিয়ানায় এক দফায় ভোট ঘোষণা নির্বাচন কমিশনের

বিশেষ প্রতিনিধি : দশ বছরের বেশি সময়ের পর জম্মু-কাশ্মীরের নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ১৮ই সেপ্টেম্বর থেকে কাশ্মীরে তিন দফায় ভোট গ্রহণ করা হবে। আর হরিয়ানায় এক দফায় ভোট হবে। ১ অক্টোবর। হরিয়ানার ৯০টি আসনে বিধানসভা নির্বাচন হবে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৭টি তফসিলি জাতি সংরক্ষিত। অন্যদিকে, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৬টি সংরক্ষিত। কাশ্মীর প্রসঙ্গে এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, লোকসভা ভোটে আমরা দেখতে পেয়েছি বয়কট ও বুলেটকে হারিয়ে ব্যালটের জয় হয়েছে। ভোটে অংশগ্রহণের পরিমাণ ৩০ পয়েন্ট বেড়েছে। এদিন…

আরও পড়ুন
দেশ 

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণে ও নাম না করে ওঠে এলো আর জি কর প্রসঙ্গ এবং মহিলা নির্যাতন নিয়ে আম জনতার অসন্তোষের কথা!

বিশেষ প্রতিনিধি : আর জি কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় সমগ্র দেশ জুড়ে শোরগোল পড়েছে। এবারের লালকেল্লার ভাষণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কন্ঠে নারীর স্বাধীনতার কথা নাম না করে আরজিকর হাসপাতালের কথা উঠে এলো।লাল কেল্লার ভাষণে নরেন্দ্র মোদি বললেন, মহিলাদের উপর নির্যাতনকারীদের কঠোর সাজা দিতে হবে। এজন্য সমাজ, দেশ ও রাজ্য সরকারগুলিকে একত্রে কাজ করতে হবে। সরাসরি আরজি কর হাসপাতাল, কলকাতা বা পশ্চিমবঙ্গের নাম নেননি প্রধানমন্ত্রী। তবে ছুঁয়ে গিয়েছেন বুধবার রাতে দেশব্যাপী প্রতিবাদের বিষয়টি। প্রধানমন্ত্রী বলেন, আমি মানুষের ক্ষোভ, অসন্তোষের কারণ অনুভব করতে পারছি। আমরা…

আরও পড়ুন
দেশ 

অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে আর জি কর কান্ডে প্রতিক্রিয়া রাহুলের

বিশেষ প্রতিনিধি : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করার ঘটনায় এবার সরব হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ বুধবার ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনার তীব্র সমালোচনা করে, মমতা সরকারের প্রশাসনকে কাঠগড়ায় তুললেন। একইসঙ্গে নারীর নিরাপত্তা ও রাজ্যের শিক্ষা ও হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিলেন। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য রাহুল গান্ধীর ইমেজকে বৃদ্ধি করলেও সংঘাত যে বৃদ্ধি করবে তা নিয়ে কোন সন্দেহ নেই। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও সরাসরি মমতা…

আরও পড়ুন
দেশ 

রাম মন্দির যাওয়ার ভক্তি পথ থেকে উধাও কয়েক হাজার বাতি

বাংলার জনরব ডেস্ক : রাম মন্দির এলাকায় কত লোকসভা নির্বাচনে বিজেপি থাকা খাওয়ার পর এবার একের পর এক অঘটন ঘটে চলেছে। আসলে দেশের তিন শংকরাচার্যের আপত্তিকে অগ্রাহ্য করে যেভাবে রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল তাতেই গলদ ছিল বলে ধর্মীয় বিশেষজ্ঞরা মনে করছে। তাই কোটি কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ হলে ও তা থেকে বৃষ্টির জল পড়ছে। এই সমস্যার কথা অনেকেই জানেন কিন্তু এবার যে সমস্যার মাথাচাড়া দিয়েছে রাম মন্দির চত্বরে যা কথায় অভূতপূর্ব বলা যেতে পারে। রাম মন্দির সংলগ্ন এলাকায় চোরের উৎপাতে কি কি বিরক্ত হয়ে উঠেছে নাগরিক…

আরও পড়ুন
দেশ 

২৩ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে !

জামিন পেলেন না অরবিন্দ কেজরিওয়াল।সিবিআইয়ের আনা দুর্নীতি মামলায় জামিন পেলেন না। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর গত ২১ মার্চ থেকে জেলবন্দি কেজরিওয়াল (Arvind Kejriwal)। মাঝে কিছুদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়ে লোকসভা ভোটের প্রচার সারেন তিনি। এর পর ফের আত্মসমর্পণ করেন। যদিও তিহাড়ে বন্দি অবস্থাতেই মুক্তির লড়াই চালাচ্ছিলেন কেজরিওয়াল। কিছুদিন আগে ইডির মামলায় শীর্ষ আদালত জামিন দেয় কেজরিওয়ালকে। তবে জামিনে মুক্তির আগেই কেজরিকে জেলেই গ্রেফতার করে সিবিআই। ফলে সিবিআই ফাঁসে আটকা পড়ে জেলমুক্তির অধরাই থেকে যায়। নতুন করে ফের সিবিআইয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেন দিল্লির মুখ্যমন্ত্রী। জামিন চেয়ে দিল্লি…

আরও পড়ুন
দেশ 

হিমাচল প্রদেশে প্রবল জলস্রোতে ভেসে গেল বরযাত্রীর গাড়ি একই পরিবারের মৃত ৯

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) উনা জেলা থেকে পাঞ্জাবের (Punjab) হোসিয়ারপুর (Hoshiarpur) জেলা বরযাত্রী নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। কিন্তু, হিমাচলপ্রদেশ ও পাঞ্জাবের সীমান্তে অবস্থিত হোসিয়ারপুর জেলার জেজো খাদ গ্রামের থালিওয়াল-মাহিলপুর রোডে বন্যার জেরে প্রবল জলস্রোতে ভেসে গেল গাড়িটি। এর ফলে ওই গাড়িতে থাকা ১২ জন যাত্রীর মধ্যে একই পরিবারের কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ওই গাড়িতে থাকা আরও ২ জন। গাড়িতে থাকা এক যুবক সাঁতার কেটে কোনওরকম ভাবে পাড়ে উঠে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। এপ্রসঙ্গে হিমাচল প্রদেশের…

আরও পড়ুন