মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লী পুলিশের কাছে এফআইআর দায়ের করলেন এক আইনজীবী
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লী পুলিশ কমিশনারের কাছে এফ আই আর দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিনীত জিন্দাল।শুধু তাই নয়, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও অভিযোগের কপি পাঠিয়েছেন আইনজীবী।
বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তা উস্কানিমূলক বলেই মূল অভিযোগ। ‘বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি জ্বলবে’ এমন মন্তব্য তিনি করেছেন বলেই দাবি করা হয়েছে। সেই প্রেক্ষিতেই মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ১৫২, ১৯২, ১৯৬ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দাল।

