আন্তর্জাতিক দেশ 

আমেরিকায় মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার বাবা সিদ্দিক খুনে প্রধান অভিযুক্ত আনমোল বিশ্নোই

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এন সি পি নেতা বাবা সিদ্দিকীর খুনের অন্যতম প্রধান অভিযুক্তকে আমেরিকায় গ্রেফতার করলো মুম্বাই পুলিশ। তার নাম আনমোল বিষ্ণোই ওরফে ভানু। তিনি লরেন্স বিশ্নোইয়ের ছোট ভাই। সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ায় তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, চলতি মাসের শুরুতেই আমেরিকায় লরেন্সের ভাইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই আনমোলকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছিল মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুন এবং বলিউড তারকা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায়…

আরও পড়ুন
দেশ 

নতুন করে উত্তেজনা মণিপুরে! পরিস্থিতি নিয়ন্ত্রণে ফের বৈঠকে বসছে স্বরাষ্ট্র দফতর

বিশেষ প্রতিনিধি : রাজ্য সরকার সংযত থাকার বার্তা দিলেও গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। আদিবাসী সংগঠন (আইটিএলএফ) দাবি করেছে, কার্ফুর মধ্যেই রবিবার রাতে জিরিবামের অন্তত পাঁচটি গির্জা, স্কুল, পেট্রল পাম্প এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। কোথাও কোথাও অগ্নিসংযোগও করা হয়েছে। কে বা কারা এই হামলা করেছেন, তা এখনও জানা না গেলেও জিরিবাম-সহ একাধিক জায়গায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পরিস্থিতি সামাল দিতে সে রাজ্যে নামানো হয়েছে সেনা। অশান্ত এলাকাগুলিতে রবিবার রাত থেকেই শুরু হয়েছে যৌথ বাহিনীর টহলদারি। রবিবারও জিরিবাম জেলার জিরি নদীতে দেহ ভাসতে দেখা যায়। তাঁদের মধ্যে…

আরও পড়ুন
দেশ 

এফবিআইয়ের ওয়ান্টেড তালিকায় নাম প্রাণ সংশয়ের আশঙ্কা দিল্লি আদালতে জানালেন ভারতীয় গুপ্তচর সংস্থার প্রাক্তন কর্তা! নেপথ্যে রহস্য?

বাংলার জনরব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার রাষ্ট্রপতি তা সত্ত্বেও ভারতীয় গুপ্তচর সংস্থার প্রাক্তনকর্তা নিরাপত্তা চেয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছেন। ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর প্রাক্তন কর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি আমেরিকার নাগরিক গুরুপতবন্ত সিংহ পন্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত। প্রাক্তন এই গোয়েন্দা কর্তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমেরিকার গোয়েন্দা দপ্তর চার্জশিট পেশ করেছে বলে জানা গেছে। আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই এর ওয়ান্টেড তালিকায় রয়েছেন তিনি বলে সূত্রের খবর। এই কথা উল্লেখ করে দিল্লি আদালতে নিজের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছেন বিকাশ যাদব।…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্র ও ঝাড়খন্ড নির্বাচনে রাহুলসহ ইন্ডিয়া জোটের নেতাদের ভয় পাচ্ছে বিজেপি!

সেখ ইবাদুল ইসলাম: গতকাল ১৬ ই নভেম্বর রাহুল গান্ধী মহারাষ্ট্রের অমরাবতীতে প্রচারে গিয়েছিলেন। নির্বাচনী প্রচারে যাওয়ার সময় তিনি যে হেলিকপ্টার ব্যবহার করেছিলেন হঠাৎই সেই হেলিকপ্টার তল্লাশি করে নির্বাচন কমিশনের আধিকারিকরা। ঠিক তার আগের দিন ১৫ ই নভেম্বর ঝাড়খন্ডে প্রচারে এসেছিলেন রাহুল গান্ধী দেওঘর বিমানবন্দরে রাহুল গান্ধীর হেলিকপ্টার তিন ঘন্টা পর ওড়ার অনুমতি দেয়া হয়েছিল। এর ফলে রাহুল গান্ধীকে অনেকটা পরে নির্বাচনী জনসভায় পৌঁছাতে হয়। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী স্বরাগ স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি কেন্দ্রীয় একাধিক মন্ত্রী যথাসময়ে হেলিকপ্টারে করে তারা প্রচারে যাচ্ছেন এবং তাদের কোথাও বাধা দেয়া হচ্ছে না বলে বিরোধীদের অভিযোগ। এর…

আরও পড়ুন
দেশ 

ঝাঁসির মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

বাংলার জনরব ডেস্ক : ঝাঁসির মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালের অগ্নিকাণ্ডে ঘটনায় উত্তরপ্রদেশের সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। এ বার ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন নোটিস পাঠাল রাজ্য সরকারকে। মানবাধিকার কমিশন মনে করছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোথাও ‘বড় গাফিলতি’ ছিল। আর সেই গাফিলতি চিহ্নিত করতেই রাজ্য সরকারের কাছে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে তারা। শনিবার এক বিবৃতি জারি করে মানবাধিকার কমিশন জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত…

আরও পড়ুন
দেশ 

বিচার চেয়ে শনিবার গভীর রাতে মুখ্যমন্ত্রী সহ দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা উন্মত্ত জনতার! মনিপুরের পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে, প্রধানমন্ত্রী বিদেশ সফরে!

বিশেষ প্রতিনিধি : কয়েকদিন ধরে মনিপুরের সহিংসতা যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা নিয়ে দেশের সমস্ত মিডিয়া, গণমাধ্যম নীরবতা অবলম্বন করেছে। মহারাষ্ট্রের নির্বাচনে কি হবে কিংবা ঝাড়খণ্ডের নির্বাচনে বিজেপি জিতবে কি জিতবে না তা নিয়ে যতটা আলোচনায় ব্যস্ত আছে গণমাধ্যমগুলি ঠিক ততটাই অবজ্ঞা করেছে মণিপুরের সাধারণ নাগরিকদের। দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বেশ কয়েকবার মণিপুরের সাধারণ নাগরিকদের দুঃখ- দুর্দশার কথা বলেছেন প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রধানমন্ত্রীকে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী এখন নাইজেরিয়া সফরে ব্যস্ত। আর যা হবার তাই হচ্ছে মণিপুরে। বেশ কয়েক মাস আগে প্রখ্যাত সমাজ সেবী এবং সামাজিক আন্দোলনের…

আরও পড়ুন
দেশ 

ভোটে কারচুপি হচ্ছে এই অভিযোগে এডিএমকে চড় নির্দল প্রার্থীর

বাংলার জনরব ডেস্ক : রাজস্থানের দেওলি-উনিয়ারা বিধানসভা কেন্দ্রের ভোটকেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে অতিরিক্ত জেলাশাসককে সপাটে চড় মারলেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা ওই কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ মীনা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর হইচইও পড়েছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দেওলি-উনিয়ারা বিধানসভা কেন্দ্রের একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক অমিত চৌধুরি। নির্বাচনী বিধি পর্যবেক্ষণের দায়িত্বে ছিল তাঁর উপর। হঠাৎই ওই কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ দৌড়ে এসে চড়াও হন অমিতের উপর। সপাটে চড় মারেন তাঁকে। এই নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর পর…

আরও পড়ুন
দেশ 

বাবা সিদ্দিকীকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা তা জানতে হাসপাতালে পৌঁছে ছিলেন শুটার জেনে বিস্মিত পুলিশ কর্তারা

বিশেষ প্রতিনিধি : মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুন করেই খুনি ক্ষান্ত ছিলেন না তাঁর মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা তা জানতে হাসপাতালে গিয়েছিল মূল অভিযুক্ত শিবকুমার গৌতম। এমনই দাবি করেছে পুলিশ। জেরায় পুলিশকে মূল অভিযুক্ত শিবকুমার গৌতম জানিয়েছে, গুলি চালানোর পরে দ্রুত তার শার্ট পরিবর্তন করে এবং লীলাবতী হাসপাতালের বাইরে ভিড়ের মধ্যে ৩০ মিনিট অপেক্ষা করেছিল। ‘মৃত্যু হয়েছে, এ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই স্পট ছেড়েছিল সে। খুনীর এহেন নিষ্ঠা দেখে হতবাক পুলিশের কর্তারাও। ঘটনার পর শিবকুমারকে খুঁজে পেতে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় হয় পুলিশের। জানা গিয়েছে, শিবকুমার নেপালে পালানোর…

আরও পড়ুন
দেশ 

হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসককে ছুরি দিয়ে কোপ! চেন্নাইয়ের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ

বিশেষ প্রতিনিধি : ক্যানসার আক্রান্ত মাকে ভুল ওষুধ দিয়েছেন চিকিৎসক! এই অভিযোগে সেই চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন ওই রোগিণীর পুত্র। চেন্নাইয়ের হাসপাতালে ওই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। বুধবার সকালে চেন্নাইয়ের কলাইনার সেন্টেনারি হাসপাতালের ওপিডি বিভাগে ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত চিকিৎসক নিজে হৃদ্‌রোগী। তাঁকে বুকে পেসমেকার বসানো রয়েছে। তাঁর কপালে ও কানেও ছুরি দিয়েছে কোপ দেওয়া হয়েছে। আপাতত আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে চিকিৎসককে। হাসপাতালের ডিরেক্টর এল পার্থসারথি বলেন, ‘‘ওই চিকিৎসকের শরীরের নানা জায়গায় আঘাত লেগেছে। সব কিছু ভাল করে পরীক্ষা করা হচ্ছে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক।’’…

আরও পড়ুন
দেশ 

পুলিশ প্রশাসন বিচারক নয় ,যে তারা ইচ্ছা করলে বুলডোজার নীতি প্রয়োগ করতে পারে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বিশেষ প্রতিনিধি : পুলিশ প্রশাসন কাউকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিতে পারেনা শাস্তি দিতে পারে একমাত্র বিচারক। সরকারের বুলডোজার নীতি নিয়ে সুপ্রিম কোর্ট বুধবার এই পর্যবেক্ষণ করেছে।সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, পুলিশ-প্রশাসন কাউকে ‘দোষী’ সাব্যস্ত করে শাস্তি দিতে পারে না। এখন থেকে ঘরবাড়ি ও অন্যান্য ‘অবৈধ’ কাঠামো ভাঙতে গেলেও তা করতে হবে নির্দিষ্ট নিয়মবিধি মেনেই। বুধবার সুপ্রিম কোর্টে বুলডোজ়ার মামলার রায় শোনাতে চলেছে বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। বুধবার বিচারপতি গভাই বলেন, ‘‘আমরা বাসস্থানের অধিকারের দিকটি গুরুত্ব সহকারে দেখেছি। সংবিধানের ১৯ এবং ২১তম অনুচ্ছেদেও এর উল্লেখ রয়েছে। বাসস্থানের…

আরও পড়ুন