দেশ 

নির্বাচনী প্রচারে গিয়ে নিজের মানিব্যাগ খোয়ালেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাংলার জনরব ডেস্ক : বিজেপির নির্বাচনী প্রচারে ঝাড়খন্ডে গিয়ে নিজের মানিব্যাগ খোয়ালেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই জনসভায় মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য ভালো জনসমাগম হয়েছিল কিন্তু তারপরেই দেখা যায় অভিনেতার মানিব্যাগ চুরি হয়ে গেছে। এরপর মঞ্চ থেকে মাইকে প্রচার করে উপস্থিত শ্রোতা দর্শকদের কাছে আবেদন করা হয় অবিলম্বে মানিব্যাগটি কেউ নিয়ে থাকলে ফেরত দেওয়ার।মঙ্গলবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসার ঘটনা। জানা গিয়েছে, এদিন নিরসায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার এসেছিলেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ, প্রচারে এসে মিঠুন চক্রবর্তীর ম্যানিব্যাগ খোয়া যায়। এই খবর চাউর হতেই বিজেপি নেতৃত্ব মঞ্চ থেকেই মাইকিং করে বিষয়টি…

আরও পড়ুন
দেশ 

দেশবিরোধী কাজে যুক্ত থাকলে বিদেশি অনুদান নয়, জানিয়ে দিল কেন্দ্র

বাংলার জনরব ডেস্ক : এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে আরও কড়াকড়ি করল কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে একটি নতুন নোটিস আপলোড করা হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে কোনও এনজিওর সঙ্গে যদি দেশবিরোধী কার্যকলাপ বা ধর্মান্তর বা জঙ্গি গোষ্ঠীগুলোর যোগ পাওয়া যায় তাহলে ওই সংস্থার FCRA লাইসেন্স বাতিল করবে কেন্দ্র। সঙ্গে আরও বলা হয়েছে, সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি ভঙ্গের কাজে যদি বিদেশি অনুদান ব্যবহৃত হয় তাহলেও ওই এনজিওর FCRA লাইসেন্স কেড়ে নেওয়া হবে। FCRA লাইসেন্স ব্যবহার করেই বিদেশ থেকে অনুদান নেয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলো। তবে কেন্দ্রের সবুজ সংকেত…

আরও পড়ুন
দেশ 

চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট! এফআইআর দায়ের রাম গোপাল ভর্মার বিরুদ্ধে!

বাংলার জনরব ডেস্ক : অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট! যার জেরে এফআইআর দায়ের হল চিত্র পরিচালক রাম গোপাল ভর্মার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি তাঁর পুত্র, পুত্রবধূ ও উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে বলিউড চিত্র পরিচালকের বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মদ্দিপাদু থানায় রামগোপাল বার্মার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেছেন টিডিপি নেতা রামালিঙ্গম। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চিত্র পরিচালক যে ছবি পোস্ট করেছেন তা অত্যন্ত আপত্তিকর। এর জেরে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ও তাদের পরিবারের সম্মানহানি হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর খুনে মূল অভিযুক্ত গ্রেফতার

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর খুনে মূল অভিযুক্ত শিব কুমার গৌতমকে রবিবার রাতে উত্তরপ্রদেশের বাহরাইচ থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গৌতম, হরিয়ানার গুরনেল সিং এবং উত্তরপ্রদেশের সিদ্দিকির বাসিন্দা ধ্রামরাজ কাশ্যপ ১২ অক্টোবর মুম্বইয়ে তাঁর ছেলে জিশান সিদ্দিকির অফিসের বাইরে ৬৬ বছর বয়সি সিদ্দিকিকে গুলি করে। হামলার পরপরই সিং ও কাশ্যপকে গ্রেফতার করা হলেও গৌতম গ্রেফতারি এড়িয়ে যান। উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ ও মুম্বই পুলিশের যৌথ অভিযানে বাহরাইচের নানপাড়া এলাকায় গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের বাসিন্দা ওই অভিযুক্তকে। জেরায় অভিযুক্তরা জানিয়েছে, এনসিপি নেতার গতিবিধি পর্যবেক্ষণ করতে কয়েকদিন ধরে…

আরও পড়ুন
দেশ 

আইআরএস পরিচয় দিয়ে মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগে জয়পুর থেকে গ্রেফতার যুবক

বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার হিসেবে পরিচয় দিয়ে বেশ কয়েকজন মহিলাকে প্রেমের জালে ফাঁসাতেন জয়পুরের এক যুবক। ওই মহিলাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে অশ্লীল ভিডিও বানিয়ে মহিলাদেরকে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ। ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে। রাজস্থানের জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। পুলিশ সূত্রে খবর, কখনও নিজেকে আইআরএস অফিসার কখনও আবার মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) আঞ্চলিক অধিকর্তার পরিচয় দিতেন সর্বেশ কুমাবত নামে ওই যুবক। তিনি মধ্যেপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। তদন্তকারী এক…

আরও পড়ুন
দেশ 

স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ মণিপুরে!

বিশেষ প্রতিনিধি : তিন সন্তানের মাকে ধর্ষণ করে স্বামীর সামনেই জীবন্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগে উঠল অশান্ত মণিপুরে।চলল গ্রাম জুড়ে লুটপাট। শেষ খবর পাওয়া পর্যন্ত মণিপুরের জিরিবাম জেলার জাইরন গ্রামে অন্তত ১৭টি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার, ৭ নভেম্বর ৩১ বছরের এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এর পরই ওই মহিলাকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগও ওঠে। অভিযোগ, এর পর হামলাকারীরা গ্রামে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। আগুন লাগিয়ে দেয়। নিহত মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, নির্যাতিতাকে ধর্ষণে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশকারী। যদিও এখনও পর্যন্ত আততায়ীদের পরিচয় সামনে আসেনি।…

আরও পড়ুন
দেশ 

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু স্টাটাস ফিরে পেল? কী নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সহ সাত বিচারপতি!

বাংলার জনরব ডেস্ক : আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু বিশ্ববিদ্যালয়ের তকমা দেওয়ার পক্ষে মত প্রকাশ করলেন দেশের চারজন বিচারপতি। এই চারজন বিচারপতি হলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র। সংখ্যালঘু তকমার বিরোধিতা করেছেন ৩ বিচারপতি বিচারপতি সূর্যকান্ত বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশ চন্দ্র। এলাহাবাদ হাইকোর্ট ১৯৬৭ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু স্টাটাস বাতিল করেছিল সেই মামলায় এতদিন ধরে সাতজন বিচারপতি কে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চে চলছিল। যদিও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৮১ সালে আইন সংশোধনের মাধ্যমে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য…

আরও পড়ুন
দেশ 

গুজরাটের এক মন্দির থেকে চুরি গেল কয়েক লক্ষ টাকার সোনার গয়না! রাজ্য জুড়ে চাঞ্চল্য! গ্রেফতার অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রে ও রাজ্যে দুটি ক্ষেত্রেই ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আছে। দেশের প্রধানমন্ত্রী পদে আছেন হিন্দুত্বের মসিহা নরেন্দ্র মোদী আর রাজ্যে ক্ষমতায় আছে হিন্দুত্ববাদী দল বিজেপি। তা সত্ত্বেও গুজরাটের এক মন্দির থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি গেছে বলে অভিযোগ। এই ঘটনায় সমগ্র রাজ্য জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ের উপর একটি কালীমন্দির থেকে কয়েক দিনে ৭৮ লক্ষ টাকার সোনার হার চুরি হয়েছে। এই ঘটনায় তল্লাশি চালিয়ে এক সপ্তাহ পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিদুরভাই বাসব।…

আরও পড়ুন
দেশ 

Road Accident: ভয়াবহ দুর্ঘটনায়, বাসের সঙ্গে ধাক্কায় ছিন্নভিন্ন থার! সেতুতে ঝুলল বাস!

হরিয়ানার মহেন্দ্রগড় জেলার নারনৌলে, হরিয়ানা রোডওয়েজের একটি বাস এবং থার গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে থার গাড়িটি সেতু থেকে নিচে পড়ে যায় এবং বাসটি সেতুর ওপর গিয়ে ঝুলে পড়ে। এই বাসটি যাত্রীদের সঙ্গে ভরা ছিল। থার গাড়িতে দুই যুবক ছিল। তবে, দুর্ঘটনার সময় দুই যুবকই গাড়ির বাইরে ছিলেন, তাই তাদের সামান্য আঘাত লেগেছে। তারা নারনৌলের পাটিকরা গ্রামে এক আংটির অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং এখানে রোহতক জেলার অস্থল বোহর মঠের পরিচালনাকারী কুলদীপ যাদবের ছেলের আংটির অনুষ্ঠান ছিল। পুলিশের মতে, দুর্ঘটনাটি রেওয়ারি রোডের চিঙ্কারা রেস্ট হাউসের কাছে সেতুর ওপর ঘটে। হরিয়ানা রোডওয়েজ নারনৌল…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

এবার শাহরুখ খানকে রায়পুর থেকে খুনের হুমকি! তদন্তে মুম্বাই পুলিশ

বাংলার জনরব ডেস্ক : এবার শাহরুখ খানকে রায়পুর থেকে হুমকি দিলেন ফাইজান নামে এক ব্যক্তি। হুমকির খবর পাওয়ার পরেই মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই ছত্তীসগঢ়ে পৌঁছেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিয়োগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সূত্রে খবর, ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বই পুলিশ। ২ নভেম্বর জন্মদিন ছিল শাহরুখের। প্রতি বছর জন্মদিনের রাতে মন্নতের ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এ বার ব্যতিক্রম হয়েছে। প্রকাশ্যে আসেননি তিনি। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তাঁর বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না…

আরও পড়ুন