দেশ 

নির্বাচনী প্রচারে গিয়ে নিজের মানিব্যাগ খোয়ালেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিজেপির নির্বাচনী প্রচারে ঝাড়খন্ডে গিয়ে নিজের মানিব্যাগ খোয়ালেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই জনসভায় মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য ভালো জনসমাগম হয়েছিল কিন্তু তারপরেই দেখা যায় অভিনেতার মানিব্যাগ চুরি হয়ে গেছে। এরপর মঞ্চ থেকে মাইকে প্রচার করে উপস্থিত শ্রোতা দর্শকদের কাছে আবেদন করা হয় অবিলম্বে মানিব্যাগটি কেউ নিয়ে থাকলে ফেরত দেওয়ার।মঙ্গলবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসার ঘটনা।

জানা গিয়েছে, এদিন নিরসায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার এসেছিলেন মিঠুন চক্রবর্তী। অভিযোগ, প্রচারে এসে মিঠুন চক্রবর্তীর ম্যানিব্যাগ খোয়া যায়। এই খবর চাউর হতেই বিজেপি নেতৃত্ব মঞ্চ থেকেই মাইকিং করে বিষয়টি জানায়। এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে। মঞ্চ থেকে ঘোষণা করা হয়, “যো ভি মিঠুনদা কা মানিব্যাগ লিয়া হ্যায়, ওহ আকে লওটা দিজিয়ে। উস মে মিঠুনদা কা জরুরি কাগজ হ্যায়।” তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ‘মহাগুরু’র মানিব্যাগ ফেরত পাওয়া যায়নি।

Advertisement

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে মোট ৮১ আসনে বিধানসভা নির্বাচন। মোট ভোটার প্রায় আড়াই কোটি। তাঁদের মধ্যে ৬৬.৪ শতাংশ তরুণ। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৪৭টি আসনে জয়লাভ করেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার সেই রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ