বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু পাঁচ জুনিয়র ডাক্তারের
বাংলার জনরব ডেস্ক : বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল পাঁচ জুনিয়র ডাক্তারের। বুধবার ভোরে উত্তরপ্রদেশে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত পাঁচ জনই উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেস-এর স্নাতকোত্তর পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও এক পড়ুয়া চিকিৎসক। বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ওই পড়ুয়ারা। তখনই আগরা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়ে ফের উল্টোদিক থেকে আসা একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের জেরে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা পাঁচ…
আরও পড়ুন