আন্তর্জাতিক দেশ 

Gautam Adani : এখনই বাতিল হচ্ছে না আদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি, তবে দাম কমাতে বলল সরকার

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশ সরকারের সঙ্গে গৌতম আদানি শিল্প গোষ্ঠীর যে চুক্তি হয়েছিল বিদ্যুৎ বন্টন নিয়ে তা এখনই বাতিল হচ্ছে না। তবে বিদ্যুতের দাম কমাতে বলল বাংলাদেশ সরকার।বাংলাদেশের বিদ্যুৎ এবং শক্তি দফতরের উপদেষ্টা মুহাম্মদ ফওজ়ুল কবীরকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদপত্র ‘দ্য ডেলি স্টার’। প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে আদানি গোষ্ঠী বাংলাদেশে এক ইউনিট বিদ্যুতের জন্য ১৪.০২ টাকা (বাংলাদেশি মুদ্রায়) নিত। ২০২৩-২৪ অর্থবর্ষে অবশ্য বিদ্যুতের মাশুল কিছুটা কমিয়ে ইউনিট পিছু ১২ টাকা করা হয়। তার পরেও অবশ্য ভারতের অন্য বেসরকারি সংস্থার তুলনায় আদানির ইউনিট পিছু বিদ্যুতের দাম ২৭…

আরও পড়ুন
দেশ 

Farmers Protest : পাঁচ দফার দাবিতে সংসদ ভবন অভিযানের ডাক কৃষকদের

বাংলার জনরব ডেস্ক : ভারতীয় কিষাণ পরিষদ (বিকেপি) এর পক্ষ থেকে আজ সোমবার সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছে। পাঁচ দফা দাবিকে সামনে রেখে দুপুর ১২টায় নয়ডার মহামায়া উড়ালপুল থেকে মিছিল শুরু হওয়ার কথা। হেঁটে এবং ট্রাক্টরে চেপে আন্দোলনকারী কৃষকেরা এগিয়ে যাবেন দিল্লির সংসদ ভবনের উদ্দেশে। রবিবার বিকেপি নেতা সুখবীর খলিফা এই কর্মসূচির ঘোষণা করেছেন। গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আগরা-সহ ২০টি জেলার কৃষকেরা এই বিক্ষোভ মিছিল সামিল হবেন বলে দাবি সংগঠনের। কৃষকদের মিছিল ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে তৎপর পুলিশ প্রশাসন। নয়ডা-দিল্লি সীমানায় বসানো হয়েছে ব্যারিকেড। চলছে পুলিশের…

আরও পড়ুন
দেশ 

Maharashtra CM : মহারাষ্ট্রের কুরশীতে আরএসএস মনোনীত দেবেন্দ্র ফডণবীসই

বাংলার জনরব ডেস্ক : দেবেন্দ্র ফডণবীসই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আগামী ৫ ডিসেম্বর। ইতি মধ্যে বিজেপির এই নাম চূড়ান্ত করে ফেলেছে। আরএসএসও দেবেন্দ্র ফডণবীসকেই মুখ্যমন্ত্রী করতে চায়। ফলে বিজেপি দেবেন্দ্র ফডণবীস ছাড়া অন্য কোনো নাম ঠিক করতে পারবে না। যদিও আজ শুক্রবার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানা গেছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত পওয়ার) জোট ‘মহাজুটি’। তার পর থেকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন।…

আরও পড়ুন
দেশ 

পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবকে ফের খুনের হুমকি, বিশ্নোই গ্যাংয়ের!

বাংলার জনরব ডেস্ক : বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবকে ফের খুনের হুমকি দিল বিষ্ণুই গ্যাং। এটা নিয়ে মোট ১৮ বার তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে সাংবাদে প্রকাশ। সাংসদের হোয়াটসঅ্যাপে এই বার্তা এসেছে।সেখানে প্রেরক নিজেকে গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন। সেই বার্তায় প্রেরক স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘‘আজই আপনার জীবনের শেষ দিন। উপভোগ করে নিন। ২৪ ঘণ্টার মধ্যে খুন করা হবে!’’ মাস খানেকের মধ্যে এই নিয়ে ১৮ বার খুনের হুমকি পেলেন পাপ্পু। যদিও এই হুমকিতে পাত্তা দিতে নারাজ তিনি।শনিবার রাতে পূর্ণিয়ার সাংসদের হোয়াট্‌সঅ্যাপে একটি বার্তা পাঠানো হয়। সেই…

আরও পড়ুন
দেশ 

শুধু আদানি নয়,অনেক শিল্পপতির সঙ্গে বিনিয়োগের জন্য চুক্তি করেছিলাম দাবি জগনের

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার আদালতে ‘প্রমাণ-সহ অভিযোগপত্র’ (ইনডিক্টমেন্ট) জমা পড়েছে গত ২০ নভেম্বর। ঘুষ দেওয়ার অভিযোগে গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর-সহ সাত জনকে অভিযুক্ত করা হয়েছে তাতে। অভিযোগ, বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে বছর কয়েক আগে ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের (যার মধ্যে মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা রয়েছেন) ঘুষ দিয়েছিলেন আদানিরা। এ ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে অভিযোগ উঠেছে অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রতিষ্ঠাতা প্রধান জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে। এই আবহে জগন্মমোহন শনিবার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অভিযোগপত্রে আমার…

আরও পড়ুন
দেশ 

ধান বিক্রিতে দুর্নীতি হচ্ছে কিনা দেখতে কৃষকের বেশে বিক্রয় কেন্দ্রে জেলা শাসক!

বাংলার জনরব ডেস্ক : ধান ক্রয় বিক্রয় কোনো রকম দুর্নীতি হচ্ছে কিনা তা দেখতে এবার কৃষকের বেশে হাজির হলেন জেলাশাসক ও মহাকুমা শাসক। সরকারি গাড়ি এড়িয়ে নিরাপত্তার উক্তি বা পুলিশ না নিয়ে একবারে কৃষকের মত সে যে ধান ক্রয় বিক্রয় কেন্দ্রে হাজির হন জেলা শাসক। পরনে লুঙ্গি, মলিন জামা এবং মাথায় গামছা বেঁধে নিজেই ট্র্যাক্টর চালিয়ে ওই ধান ক্রয়কেন্দ্রে হাজির হয়েছিলেন জেলাশাসক। শুধু তাই-ই নয়, কেউ যাতে ঘুণাক্ষরেও তাঁকে চিনতে না পারেন, তাই অন্য কৃষকদের সঙ্গে ধান কেনার জন্য লাইনেও দাঁড়িয়ে পড়েন। ধান কেনার জন্য কুপনও নেন। একটু দূরে দাঁড়িয়ে…

আরও পড়ুন
দেশ 

বারাণসী রেলস্টেশন চত্বরে অবস্থিত পার্কিং জোনে আগুন! কয়েকশো গাড়ি ও বাইক পুড়ে খাক

বাংলার জনরব ডেস্ক : শনিবার সাত সকালে বারাণসী রেলস্টেশন চত্বরে অবস্থিত পার্কিং জোনে আগুন লাগে এর ফলে ধূসর বেশি চার চাকার গাড়ি এবং বাইক পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে স্টেশনে আসা যাত্রী ও রেল কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল বাহিনী। তা ছাড়াও আরপিএফের কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। অগ্নিকাণ্ডে অবশ্য হতাহতের কোনও খবর মেলেনি। উত্তরপ্রদেশের পুলিশ এবং রেল সূত্রে জানা যাচ্ছে, বারাণসী স্টেশনের যে জায়গাটি গাড়ি রাখার জন্য বরাদ্দ, শনিবার সকালে সেখানে প্রথমে আগুন দেখতে পান কয়েক জন। বিষয়টি নজরে আসে আরপিএফেরও। সঙ্গে…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে ? জট এখনো কাটলো না! বৈঠক এড়িয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী চলে গেলেন গ্রামের বাড়িতে কেন?

বিশেষ প্রতিনিধি : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ২৩ শে নভেম্বর তারপর থেকে আজ পর্যন্ত ২৯ শে নভেম্বর পর্যন্ত কোনোভাবেই মুখ্যমন্ত্রীকে হবে তা ঠিক করতে পারল না বিজেপি জোট। গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হওয়ার পরেও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এই বৈঠকের পর বলা হয়েছিল শুক্রবার মুম্বাইতে জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু দেখা গেল মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দিল্লি থেকে ফিরে গ্রামের বাড়ি সাতারাই চলে গেলেন। বিদায়ী মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির কারণে শুক্রবার বৈঠক বাতিল হয়ে গেল মহারাষ্ট্রে।সেই সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে নতুন করে…

আরও পড়ুন
কলকাতা দেশ 

গৌতম আদানির পাশে তৃণমূল !

বিশেষ প্রতিনিধি : সংসদের ইন্ডিয়া জোটের সঙ্গে দূরত্ব রচনা করতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে জানা গেছে। গত রবিবারই এর আভাস পাওয়া গিয়েছিল। জানা গেছে রবিবার রাতে কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা তৃণমূলের এক সাংসদকে ফোনে অনুরোধ করেছিলেন লোকসভা ও রাজ্যসভায় গৌতম আদানির বিষয়টি তুলে ধরার জন্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের ওই নেতা স্পষ্ট করে কংগ্রেস নেতাকে জানিয়ে দেন যে তারা এ বিষয়ে নেই। কারণ তৃণমূল কংগ্রেস মনে করে দুর্নীতি জনগণের সঙ্গে সংশ্লিষ্ট নয়। জনতার স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন বিষয় নিয়ে হইচই করা উচিত নয় বলে তৃণমূল নেতৃত্ব মনে করছে। শুধু তাই…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

মহারাষ্ট্রে সরকার গড়তে এতো দেরি কেন ? রহস্য কী!

বাংলার জনরব ডেস্ক : ভোটের ফলপ্রকাশের পর চার দিন কেটে গেলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম এখনও চূড়ান্ত করতে পারেনি মহজুটি।  যদিও বিজেপি এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। বরং ‘ধীরে চলো’ নীতি নেওয়ারই ইঙ্গিত দিয়েছে তারা। তাই নিয়েও এবার কটাক্ষ আসছে বিরোধী শিবির থেকে। শিব সেনার উদ্ধব শিবিরের প্রশ্ন, “মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় এত দেরি কেন?” সোমবারই ‘বিহার মডেলের’ প্রসঙ্গ টেনে শিণ্ডে সেনার মুখপাত্র নরেশ মাশকে বলেন, ‘‘বিহারে যেমন বিজেপি আসনসংখ্যার দিকে না-তাকিয়ে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিল, তেমনই এখানেও শিণ্ডের মুখ্যমন্ত্রী হওয়া উচিত।’’ শিব সেনা স্পষ্ট করে দিয়েছে, একনাথ শিণ্ডে কোনওভাবেই উপমুখ্যমন্ত্রী…

আরও পড়ুন